হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর দায়ের করা মামলায় সাময়িক স্বস্তি কংগ্রেস নেতা পবন খেরার

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার দায়ের করা মামলায় সাময়িক স্বস্তি পেলেন কংগ্রেস নেতা পবন খেরা। হাইকোর্ট তাঁকে এক সপ্তাহের জন্য গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে, ফলে আপাতত ওই মামলায় তাঁকে আটক করা যাবে না। তবে এই নির্দেশের মধ্যেও রাজনৈতিক বিতর্ক থামেনি বরং ঘটনাটি ঘিরে অসমের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। বিতর্কের সূত্রপাত কংগ্রেস নেতা পবন খেরার সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে। সেখানে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার পাসপোর্ট, নাগরিকত্ব এবং বিদেশে সম্পত্তি সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলেন। খেরার অভিযোগ ছিল, তাঁর বিদেশি সম্পদ ও একাধিক নথিপত্র নিয়ে আইনি জটিলতার সম্ভাবনা রয়েছে, এবং এই বিষয়গুলির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

এই মন্তব্যের পরই ৭ এপ্রিল অসম পুলিশের একটি চার সদস্যের দল দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত পবন খেরার বাসভবনে পৌঁছয়। গোটা অভিযানে দিল্লি পুলিশও সহযোগিতা করে। যদিও সেই সময় খেরা বাড়িতে উপস্থিত না থাকায় পুলিশ তাঁকে পায়নি। পরে জানা যায়, তাঁকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অন্যদিকে, রিনিকি ভূঁইয়া শর্মা সমস্ত অভিযোেগ দৃঢ়ভাবে খারিজ করেছেন। তাঁর বক্তব্য, ভারতে দ্বৈত নাগরিকত্বের অনুমতি নেই, তাই একাধিক পাসপোর্টের অভিযোেগ বাস্তবসম্মত নয়। বিদেশে সম্পত্তি ও আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগগুলোকেও তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর মতে, রাজনৈতিক উদ্দেশ্যে পরিবারকে অপমান করতেই এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: এপস্টিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল? মুখ খুললেন ট্রাম্প পত্নী মেলানিয়া

বিচারপতি কে সুজানার বেঞ্চ কংগ্রেস নেতা পবন খেরাকে আগাম জামিনের আবেদন করার জন্য উপযুক্ত আদালতে যাওয়ার উদ্দেশ্যে এক সপ্তাহের সময় দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্ধারিত সময়সীমার মধ্যেই তাঁকে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে হবে। তবে খেরার আইনজীবী অতিরিক্ত সময় চাইলেও সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, খেরা ইতিমধ্যেই দ্রুততার সঙ্গে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তিনি “সাধারণ কোনও ব্যক্তি নন”, ফলে আরও দীর্ঘ সময় দেওয়ার প্রয়োজন নেই।

নিজের নির্দেশে বিচারপতি কে সুজানা বলেন, আবেদনকারীকে সংশ্লিষ্ট আদালতে আগাম জামিনের আবেদন দাখিল করার জন্য এক সপ্তাহের সময় প্রদান করা হচ্ছে। এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে আপাতত পবন খেরা সাময়িক স্বস্তি পেলেও, তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে। এখন নজর থাকবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে আগাম জামিনের জন্য কোন আদালতে আবেদন করেন এবং পরবর্তী শুনানিতে আদালত কী অবস্থান নেয়।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩