‘এপস্টিনের সঙ্গে বিছানায় রাত কাটাইনি’, নীরবতা ভেঙে সাফাই ট্রাম্প পত্নী মেলানিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে নাম জড়িয়েছে বিশ্বের একাধিক তাবড় তাবড় নেতাদের । প্রকাশ্যে এসেছে একাধিক কেলেঙ্কারি। নাম জড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। এই নিয়ে চর্চা কিছু কম হয়নি। তবে এবার এপস্টিনের সঙ্গে কোনও ধরনের ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক থাকার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প ঘরনী। যে সমস্ত গুঞ্জন উঠেছে তা নস্যাৎ করে দিয়েছেন। 

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জেফরি এপস্টিনের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্কের কথা অস্বীকার করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, এই দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে বলে যেসব দাবি করা হচ্ছে, “আজই সেগুলোর অবসান হওয়া প্রয়োজন।” এপস্টিনেই তাঁকে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই গুজবও তিনি অস্বীকার করেন। বলেন, “আমার সুনাম ক্ষুণ্ণ করার হীন প্রচেষ্টা” জানিয়ে রাখা ভালো, এপস্টাইন প্রসঙ্গে তিনি কোনও বিবৃতি দেবেন তাঁর দপ্তর থেকে আগেভাগে এমন কোনো ইঙ্গিতই দেওয়া হয়নি। এমনকি হোয়াইট হাউসের দৈনিক কার্যসূচিতে যখন তাঁর এই মন্তব্যের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়, তখনও হোয়াইট হাউস কর্তৃপক্ষ এই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আগেভাগে কিছু জানায়নি।

আরও পড়ুন:  ইজরায়েলকে ‘ক্যান্সার’ বলেই বিপাকে! নেতানিয়াহুর তোপের মুখে পড়ে পোস্ট ডিলিট পাক মন্ত্রীর

ট্রাম্পের পত্নী ৫৫ বছর বয়সী এই প্রাক্তন মডেল স্পষ্ট করে বলেন, তিনি এপস্টিনের লালসার শিকার হননি। তিনি বলেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যা ছড়াচ্ছে তাদের নৈতিক মানদণ্ড বা শ্রদ্ধাবোধ নেই।’ জানান, ২০০০ সালে এপস্টিনের সঙ্গে তাঁর কেবল একবারই খুব সংক্ষিপ্ত সময়ের জন্য সাক্ষাৎ হয়েছিল। বলেন, ” নির্যাতিতাদের ওপর এপস্টিনের নির্যাতনের বিষয়ে আমার কখনোই কোনো পূর্বধারণা বা জ্ঞান ছিল না। আমি কোনোভাবেই বা কোনো ভূমিকাতেই এর সঙ্গে জড়িত ছিলাম না। আমি এর কোনো অংশীদার ছিলাম না।” তিনি এপস্টিনের  জেলবন্দি সহযোগী ও সেই বিতর্কিত অর্থলগ্নিকারী জিলেইন ম্যাক্সওয়েলকে চেনার বিষয়টিও অস্বীকার করেন। এপস্টিন-সংক্রান্ত নথিপত্রে প্রকাশিত ২০০২ সালের একটি ইমেইলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার এবং ম্যাক্সওয়েলের মধ্যে আদান-প্রদান হওয়া ওই ইমেইলটি “সাধারণ আলাপচারিতা”  ছাড়া আর কিছুই নয়।  

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে