ভোটের আগে বাগদায় ১৩.৭ কেজি গাঁজা সহ পাচারকারী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে মাদক পাচার রুখতে বড় পদক্ষেপ নিল উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন। ইতিমধ্যে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি  হয়েছে। 

উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় ভোটের আগে বড়সড় সাফল্য পেল পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। নির্বাচনকে সামনে রেখে যখন গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করা হয়েছে, ঠিক সেই সময় এই অভিযান প্রশাসনের তৎপরতারই প্রমাণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বেড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে, বাগদা থানার একটি বিশেষ টিম দ্রুত অশারু হেরোভাঙ্গা শ্মশান এলাকায় পৌঁছে যায়। সেখানে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে একটি বস্তা নিয়ে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়, এরপর তল্লাশি চালিয়ে ওই বস্তা থেকে উদ্ধার হয় প্রায় ১৩ কিলো ৭০০ গ্রাম গাঁজা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ টাকারও বেশি। 

আরও পড়ুন: বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ, বিয়ের দু’সপ্তাহ আগে মর্মান্তিক মৃত্যু যুব কংগ্রেস নেতার

ধৃত ব্যক্তির নাম তরিকুল মন্ডল। তার বাড়ি বনগাঁ থানার ভুলোট এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, সে এই বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে বাগদা এলাকায় নিয়ে এসেছিল। পুলিশের অনুমান, এর পিছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকতে পারে। সেই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল, তা জানার জন্য বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। ভোটের আগে যাতে এলাকায় কোনও ধরনের বেআইনি কার্যকলাপ, বিশেষ করে মাদক পাচার না ঘটে, তার জন্য পুলিশ ইতিমধ্যেই নজরদারি আরও জোরদার করেছে। বিভিন্ন সংবেদনশীল এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে এবং পুলিশের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।  

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?