‘বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দেবেন’, সাইথিঁয়া থেকে নয়া ফর্মুলা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁইথিয়া : বিজেপি টাকা অফার করলে মান অভিমান করবেন না। টাকাটা নিয়ে নেবেন। পদ্মফুলের থেকে টাকা নিয়ে জোড়াফুলে ভোট দেবেন। সাঁইথিয়া থেকে নয়া ফর্মুলা দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপির নেতারা ভোট চাইতে এলে এদের আশ্বস্ত করবেন, যেভাবে টাকা আটকে রেখে বেইমানি করেছে, সেই ভাষাতেই জবাব দিতে হবে তাদের। বিজেপির বুথে বসার লোকও নেই। তাই ১০ হাজার টাকা দিয়ে লোক চাইছে।

তিনি সুর চড়িয়ে আরও বলেছেন, যে টাকা দিয়ে বিজেপি কাজ করাতে চাইছে, সেই টাকা কারও বাপের সম্পত্তি নয়। বাংলার মানুষের টাকা। এখন ঠেলায় পড়েছে, তাই টাকা বের করছে। পদ্মফুলের থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেবেন। যে যেই ভাষা বোঝে, তাঁকে সেই ভাষাতেই জবাব দিতে হবে। তাঁর অভিযোগ, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের দেশবিরোধী বলছে বিজেপি। তাহলে ৫৭লক্ষ ৫০ হাজার হিন্দু বাংলাদেশি?

সাঁইথিয়া থেকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। বলেছেন, প্রায় ২০ মাস ধরে হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? বিজেপির নেতাদের কাছে উত্তর আছে? যাঁরা বাংলাদেশিদের আশ্রয় দিয়ে বাংলার মানুষের অধিকার কাড়ছে, তাঁদের জবাব দিতে হবে। ২৩ এপ্রিল ঝড় বৃষ্টি যাই হোক, লাইনে দাঁড়িয়ে প্রতিশোধ নিতে হবে। এই নির্বাচন প্রতিবাদের ও প্রতিশোধ নেওয়ার ভোট। তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলের গ্যারান্টি মানে লাইফটাইম ওয়ারেন্টি। অন্যদিকে, বিজেপির গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি। এদিন তৃণমূলের ১০ প্রতিজ্ঞার মধ্যে ৫ প্রতিজ্ঞার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। 

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা