কলকাতা পুলিশে সার্জিক্যাল স্ট্রাইক জ্ঞানেশের, যুগ্ম নগরপাল–সহ একাধিক ডিসির উপরে কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবার কলকাতা পুলিশে ব্যাপক রদবদল করল নির্বাচন কমিশন। একসঙ্গে ১২ পুলিশ অফিসারের দফতর বদলে দেওয়া হল। আর সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের তিন যুগ্ম কমিশনারকে। এবার কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। সরানো হয়েছে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদকে। ভোটের ঠিক আগেই আবার পুলিশ প্রশাসনের রদবদল করা হল। ১১ জন আইপিএস এবং ১ জন ডব্লিউবিপিএস অফিসারকে বদলি করা হল।

এদিকে বাংলায় বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে আজ, শনিবার আবার একডজন আইপিএস এবং রাজ্য পুলিশ স্তরের অফিসারের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ ও জেলা— সর্বত্রই রদবদলের এই ছোঁয়া লেগেছে। সিআইডি’‌র ডিআইজি সোমা দাস মিত্রকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পদে আনা হয়েছে। সুদীপ সরকারকে যুগ্ম কমিশনার (সদর) এবং দেবস্মিতা দাসকে যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টের পর থেকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি–সহ পুলিশ এবং প্রশাসনে ব্যাপক রদবদল করে নির্বাচন কমিশন। সেই ধারা এখনও অব্যাহত রইল। ডিসি সাউথ করা হয়েছে ভি.এস.আর অনন্তনাগ, ডিসি নর্থ প্রদীপ কুমার যাদব, ডিসি সাউথ ইস্ট সৈকত ঘোষ (ভাঙড় ডিভিশন থেকে), ডিসি ইস্ট প্রশান্ত চৌধুরী, ডিসি ভাঙড় মনীশ যোশী হয়েছেন। এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখে নির্বাচন কমিশন বদলির তালিকা অনুমোদন করেছে। একইসঙ্গে ১২ এপ্রিল বেলা ১১টার মধ্যে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া প্রশাসনিক রদবদল করেছে নির্বাচন কমিশন। চন্দননগর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি (সদর) করা হয়েছে ইন্দ্রজিৎ সরকারকে। আসানসোল–দুর্গাপুর থেকে রানা মুখোপাধ্যায়কে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) পদে বদলি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে এলেন চন্দন ঘোষ। আর বেলডাঙার নতুন এসডিপিও হলেন আনন্দজিৎ হোড়। নির্বাচন কমিশনের সূত্রে খবর, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই প্রশাসনিক রদবদল করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা জোরদার করতেই এই পদক্ষেপ। রাজ্যে মোট ৮১ জন ইন্সপেক্টরকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়। মোট ৪৯ জন সাব–ইন্সপেক্টরকেও বদলির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি