৯২ বছরেই সুরের ছন্দ থেমে গেল, প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

থামল সুরের ছন্দ। ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: থামল সুরের ছন্দ। ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতীয় সঙ্গীত মহলের এক যুগের সমাপ্তি ঘটল। আর শোনা যাবে না সেই সুরেলা কন্ঠ। প্রায় সাত দশক ধরে ভারতীয় সঙ্গীত মহলে দাপিয়ে বেরিয়েছেন লতা মঙ্গেশকার এবং তাঁর ছোট বোন আশা ভোঁসলে। সুরের রানি হয়ে উঠেছেন তাঁরা। তবে কয়েকবছর আগে প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। তার কয়েক বছর পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আশা ভোঁসলে। তাঁর মৃত্যু বলিউডের অপুরণীয় ক্ষতি। শোক প্রকাশ করেছেন গোটা বলিউড। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় সঙ্গীত মহলে। রবিবার (১২ এপ্রিল) মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়িকা। গতকালই আচমকা বুকে ব্যথা ও অত্যন্ত ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা ভোঁসলে। প্রথমদিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে খবরে থাকলেও পরে তাঁর নাতনি জানাই ভোঁসলে জানান যে, তাঁর দিদিমার আচমকাই বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু শেষ রক্ষা হলনা। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মৃত্যু হল কিংবদন্তি গায়িকার।

আশা ছিলেন বলিউডের আদি মহান গায়িকাদের মধ্যে শেষজন, যাঁদের কণ্ঠস্বর এই শিল্প, দেশের রুচিকে রূপ দিয়েছিল। হাজার হাজার গান উপহার দিয়েছেন তিনি। শুধু হিন্দি নয়, অসংখ্য বিদেশী ভাষায় গান গেয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান। তিনি তাঁর দিদি লতা মঙ্গেশকর, সহ-কিংবদন্তী মুকেশ, মোহাম্মদ রফি ও কিশোর কুমারের সঙ্গে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে হিন্দি সঙ্গীত জগতে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি তাঁদের সবথেকে কনিষ্ঠতম সদস্য হিসেবে শেষজন, যিনি বিদায় জানালেন, তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে এক যুগের অবসান ঘটল। অসংখ্য পুরস্কারের রেকর্ড রয়েছে তাঁর। আশা ১৯৪৩ সালে, ৯ বছর বয়সে তাঁর সঙ্গীত জীবন শুরু করেছিলেন। ততদিনে তাঁর বড় বোন লতা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন। দশকের শেষ নাগাদ, বেশিরভাগ সুরকারের প্রথম পছন্দ ছিলেন লতা। তাই পঞ্চাশের দশক জুড়ে আশাকে লতার বোন হিসেবে পরিচিতি পাওয়ার সঙ্গে মানিয়ে চলতে হয়েছিল। যদিও এই সময়ে তিনি বেশ কিছু চার্টবাস্টার গান উপহার দিয়েছিলেন, কিন্তু তিনি এক বিশেষ ধরনের গানেই সীমাবদ্ধ ছিলেন, যার মধ্যে প্রধানত ছিল ডান্স নাম্বার এবং ক্যাবারে। কিন্তু যখন নতুন সুরকাররা এই অঙ্গনে প্রবেশ করলেন, তখনই লতার ছোট বোনের ওপর আস্থা রাখলেন। আর আশাও তাঁদের সেই আস্থার প্রতিদান দিয়েছেন। ‘ক্যারাভান’-এর ‘পিয়া তু আব তো আ যা’, ‘ডন’-এর ‘ইয়ে মেরা দিল’, ‘হরে রাম হরে কৃষ্ণ’-এর ‘দম মারো দম’ কিংবা ‘তিসরি মঞ্জিল’-এর ‘ও হাসিনা জুলফোয়ালি’—দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডে ডান্স নম্বর উপহার দিয়েছেন। ষাট বা সত্তরের দশকে, কোনও বড় ছবিতে হেলেনকে নিয়ে চিত্রায়িত কোনও গান থাকলেই, তাঁর নেপথ্যে কণ্ঠ দিতেন আশাই। তিনি অন্যান্য ঘরানাতেও কাজ করেছেন, কিন্তু এটাই হয়ে উঠেছিল তাঁর পরিচয়, তাঁর স্বাক্ষর।

কিন্তু ‘উমরাও জান’-এ এক অনবদ্য পরিবেশনার মাধ্যমে আশা সেই সমস্ত ধারণা ভেঙে দিয়েছিলেন। এরপর থেকে তিনিঔ লতার মতোই সাবলীলতা ও লাবণ্যের সঙ্গে গজল গাইতে শুরু করেন এবং এর মাধ্যমেই তাঁর প্রথম জাতীয় পুরস্কার জিতে নেন। কয়েক বছর পর, ‘ইজাজত’ ছবির সংবেদনশীল ‘মেরা কুছ সামান’ গানটির মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেন, যার ফলে তিনি বিশ্বজুড়ে পরিচিত হন। যা আরও একটি জাতীয় পুরস্কার এনে দেয় তাঁকে। আশির দশকের ভারতীয় ইন্ডাস্ট্রির সবথেকে ভরসা যোগ্য গায়িকা ছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে আশা গতানুগতিক পথ বেছে নিয়েছিলেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ৩১ বছর বয়সী সচিব গণপতরাও ভোঁসলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। তবে এই বিয়ে বেশিদিন টেকেনি। কয়েক বছর পর তিনি দুই সন্তান ও গর্ভে থাকা আরেকটি সন্তান নিয়ে বাবার বাড়ি ফিরে আসেন। ১৯৬০ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু আশা কখনও ভোঁসলে উপাধি ত্যাগ করেননি। এটি তাঁর পরিচয়ে পরিণত হয়। ১৯৮০ সালে যখন তিনি আর. ডি. বর্মনকে বিয়ে করেন, তখন তাঁর বয়স ছিল ৪৭ এবং তিনি বর্মনের চেয়ে অনেক বেশি বয়স্ক ছিলেন। এবারও তাঁর পরিবার এর বিরুদ্ধে ছিল, কিন্তু এই গায়িকা তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। জীবিতকালে আশা ভোঁসলে তাঁর দুই সন্তানকে হারিয়েছেন। ২০১২ সালে তাঁর মেয়ে বর্ষা আত্মহত্যা করেন এবং ২০১৫ সালে তাঁর বড় ছেলে হেমন্ত ক্যান্সারে মারা যান। তিন সন্তানের মধ্যে একমাত্র কনিষ্ঠ সন্তান আনন্দই জীবিত আছেন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন