বাংলায় পা রেখে জায়গার নাম ‘‌ভুল’‌ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তোপ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের মরশুম এখন বাংলায়। আর তার জন্য কেন্দ্রীয় নেতা–মন্ত্রী থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে এসে নির্বাচনী জনসভা করছেন। তবে বাংলা সম্পর্কে তাঁদের যে কোনও ধারণা নেই তা বারবার বলে এসেছেন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রী–সাংসদরা। এবার সেই প্রমাণ রেখে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই ভুলের ভিডিও সোশ্যাল মিডিয়া তুলে ধরে বিজেপি এবং তাদের মুখ্যমন্ত্রীকে তুলোধনা করল তৃণমূল কংগ্রেস।

এদিকে দু’‌দিন আগে বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর জনসভা করতে গিয়ে জায়গার নাম ভুলে গিয়েছিলেন। আলিপুরদুয়ার জেলার নাম আলিপুর নাকি দুয়ার তা নিয়ে বিভ্রাটে পড়ে গিয়েছিলেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। এবার প্রায় সেই একই পথে হাঁটলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘‌প্রথমত, তিনি বাংলাকে অপমান করেন বিষ্ণুপুরকে বিসুনপুর বলে ভুল উচ্চারণ করে।’‌ অথচ এবার বাংলায় খেলা শেষ উন্নয়ন শুরু বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

 

অন্যদিকে বাংলার মণীষীদের নিয়ে নানা ভুলভাল মন্তব্য করে তাঁদের অপমান করেছেন বিজেপির নেতা–মন্ত্রীরা। খোদ প্রধানমন্ত্রীকে সংসদে বলতে শোনা গিয়েছিল, ‘‌বঙ্কিম দা’‌। সেখানে তৃণমূল কংগ্রেস আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, ‘‌তিনি স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করার ধৃষ্টতা দেখালেন—সেই স্বামী বিবেকানন্দকেই, যাঁকে তাঁর নিজেরই দলীয় সহকর্মী সুকান্ত মজুমদার আগে ‘অজ্ঞ বামপন্থী প্রডাক্ট’ বলে অপমান করেছিলেন। আর তাই যোগী আদিত্যনাথ বা তাঁর দলের কাছ থেকে বাংলার কোনও পাঠের প্রয়োজন নেই।’‌

এছাড়া এখানে এসে নানা হুঙ্কার ছেড়েছেন যোগী আদিত্যনাথ। এমনকী বাংলার থেকে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা ভাল বলে দাবি করে বসেছেন। আর তাই তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘‌কেন্দ্রীয় সরকারের নিজস্ব এনসিআরবি’‌র তথ্য অনুযায়ী, প্রতিটি মাপকাঠিতে দেশের সবচেয়ে নিরাপদহীন রাজ্য হিসেবে ঘোষিত উত্তরপ্রদেশ। সেখানের শাসনভার হাতে রেখেও তিনি বাংলাকে আইনশৃঙ্খলা নিয়ে জ্ঞান দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন। এই ‘বহিরাগতরা’ বাংলায় আসে, আমাদের বরেণ্য ব্যক্তিত্বদের অপমান করে, আমাদের স্থানের নামগুলিকে বিকৃত করে—আর তারপর আমাদেরই আইনশৃঙ্খলা নিয়ে জ্ঞান দেয়।’‌

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী