তীব্র গরমে বাড়ছে পেটের সমস্যা, সুস্থ থাকতে কী কী মানবেন জানুন..

Share:

নিজস্ব প্রতিনিধি:  গরম বাড়তেই শরীরে অস্বস্তির পাশাপাশি বেড়ে যাচ্ছে পেটের সমস্যাও। অম্বল, গ্যাস, পেট ফাঁপা কিংবা হজমের গোলমাল এখন অনেকের নিত্যসঙ্গী হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ তাপমাত্রা এবং অতিরিক্ত ঘামের কারণে শরীরে জলশূন্যতা তৈরি হওয়াই এর অন্যতম কারণ। তবে সামান্য কিছু খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন আনলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নয়ডার কৈলাশ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাঃ সরোজ দুবে জানিয়েছেন, গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে যাওয়ার ফলে শরীরে জলশূন্যতা তৈরি হয়। এই জলশূন্যতাই মূলত হজমের সমস্যা বাড়িয়ে দেয়। ফলে অম্বল, পেট ফাঁপা, পাতলা পায়খানা, খিদে কমে যাওয়া এবং খাদ্যজনিত সংক্রমণের মতো সমস্যা বেশি দেখা যায়। এই পরিস্থিতি এড়াতে প্রথমেই গুরুত্ব দিতে হবে সঠিকভাবে জলপান করার ওপর। অনেকেই খাওয়ার পর একসঙ্গে অনেকটা জল খেয়ে ফেলেন, যা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সারাদিনে অল্প অল্প করে জল পান করাই বেশি উপকারী। এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীরও হাইড্রেটেড থাকে। খাবার সংরক্ষণ এবং রান্নার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জরুরি। গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দীর্ঘ সময় বাইরে রাখা খাবার এড়িয়ে চলাই ভাল। বাড়িতে রান্না করা খাবার যদি বেঁচে যায়, তবে তা দ্রুত ফ্রিজে রেখে পরে ভালোভাবে গরম করে খাওয়া উচিত। পাশাপাশি খুব বেশি ঝাল, তেলযুক্ত বা রাস্তার খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন: নাবালিকা শালিকে নিয়ে পালাচ্ছিলেন জামাইবাবু, উদ্ধার করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন তিন আত্মীয়

খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আনা দরকার। একবারে বেশি পরিমাণে খাওয়ার বদলে অল্প অল্প করে বারবার খাওয়া উচিত। এতে পেটের উপর চাপ কম পড়ে এবং অম্বল বা অস্বস্তির ঝুঁকি কমে। ঠান্ডা পানীয় বা আইসক্রিম খাওয়ার প্রবণতা এই সময়ে বাড়লেও, অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গরমকালে পেট খারাপের কিছু লক্ষণও রয়েছে, যেগুলি অবহেলা করা ঠিক নয়। যেমন পেটে ব্যথা, বমি, ডায়রিয়া ইত্যাদি। এই উপসর্গগুলির সঙ্গে যদি জ্বর থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ তা সংক্রমণের ইঙ্গিত হতে পারে। যাদের আগে থেকেই হজমের সমস্যা রয়েছে, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই নিয়মিত খাওয়া উপকারী। দীর্ঘ সময় খালি পেটে না থাকা, ভ্রমণের সময় পরিষ্কার ও তাজা খাবার খাওয়া এবং কাটা ফল বা খোলা খাবার এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।এছাড়া ক্যাফেইনযুক্ত পানীয় এবং কার্বনেটেড ড্রিঙ্কস কম খাওয়াই ভাল, কারণ এগুলি অম্বল ও গ্যাসের সমস্যা বাড়াতে পারে। সব মিলিয়ে, গরমে শরীরের পাশাপাশি পেটের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, এই তথ্যগুলি সাধারণ সচেতনতার জন্য। কোনও গুরুতর সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন