জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি, শীর্ষ আদালতে জোর ধাক্কা লালুপ্রসাদ যাদবের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় শীর্ষ আদালতে জোর ধাক্কা খেলেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী। আজ সোমবার (১৩ এপ্রিল) তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি এম এম সান্দ্রেশ ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ। তবে প্রবীণ রাজনৈতিক নেতার বয়সের কথা মাথায় রেখে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সশরীরে হাজিরা থেকে রেহাই দিয়েছেন বিচারপতিরা।

প্রথম ইউপিএ জমানায় (২০০৪ থেকে ২০০৯) রেলমন্ত্রী থাকাকালীন ভারতীয় রেলের পশ্চিমাঞ্চল বিভাগে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে লালুপ্রসাদের বিরুদ্ধে। ওই মামলার তদন্তভার হাতে নিয়েই লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি নিরোধক আইনের ১৭এ ধারা অনুযায়ী মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করা হয় আলুপ্রসাদ যাদব, তাঁর ছোট ছেলে তেজস্বী যাদব, কন্যা মিশা ভারতীকে।

সিবিআইয়ের এফআইআর খারিজের আর্জি নিয়ে গত বছরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন লালুপ্রসাদ। যদিও গত ২৪ মার্চ বিচারপতি রবীন্দ্র জুদেজা সেই আর্জি খারিজ করে দিয়েছিলেন। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন আরজেডি নেতা। কিন্তু এদিন সেই আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি এম এম সান্দ্রেশ ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ।তবে দুর্নীতি নিরোধ আইনের যে ধারায় মামলা রুজু করেছে সিবিআই, সেই ধারায় এফআইআর করাকে চ্যালেঞ্জ জানানোর অনুমতি দিয়েছে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া