ট্রাইব্য়ুনালে আবেদনকারীরা ভোট দিতে পারবেন না, সাফ জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআরের ট্রাইব্য়ুনালে আবেদন করলেও কোনও লাভ নেই, ভোটাধিকার থাকছে না। এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না বিচারাধীন থাকা ও ভোটার লিস্টে এসআইআরের ফলে ডিলিটেড ভোটাররা। আজ, সোমবার বাংলার এসআইআর সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের। আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় নির্বাচন। তাই নির্বাচিনী বিধি অনুযায়ী গত ৬ এপ্রিল ও ৯ এপ্রিল মনোনয়নের শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়। এর আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রেক্ষিতে ও সুপ্রিম কোর্ট নির্দেশে ৬০ লক্ষ বিচারাধীনের মধ্যে ৩৩ লক্ষ ভোটার তালিকায় যুক্ত হয়। তবে বাদ যায় প্রায় ২৭ লক্ষের নাম। সব মিলিয়ে রাজ্যে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সেই ভোটাররা এসআইআরের ট্রাইব্যুনালে আবেদন করছেন। নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। সেই ভোটাররা এ বার ভোট দিতে পারবেন কি না সে ব্যাপারে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়। যার ভিত্তিতে দেশের সর্বোচ্চ আদালত জানায়, ‘ট্রাইব্য়ুনালে আবেদনকারীদের ভোটদানে অধিকার দেওয়া অসম্ভব। যদি আমরা অনুমতি দিই, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটাধিকার দানের প্রক্রিয়া ও নিষ্পত্তির বিষয়টি স্থগিত করতে হবে।’

আরও পডুন: ‘ভোটার তালিকায় নাম থাকা অধিকারের মধ্যে পড়ে’, SIR মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি জানান, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা বলছি বিচারাধীন সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় এখনও পেন্ডিং রয়েছে। বিচারাধীন তালিকাই ক্লিয়ার হয়নি৷ ১৬ লক্ষ ভোটার আবেদন করেছেন এখনও পর্যন্ত। তাঁদের ভোট দিতে দিন অন্তত।’ যদিও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি শোনেনি সুপ্রিম কোর্ট। এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, ‘কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট বলছে ৩৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে।’ তারপরেই বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, ‘ট্রাইব্যুনালে একবার আবেদনের নিষ্পত্তি হলে তার নাম যুক্ত হতে পারে তৎক্ষণাৎ। তবে বৈধ ভোটার হয়ে ফিরলেও এবারে ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত।’

সুপ্রিম কোর্ট আরও বলে, ‘এসআইআরের ট্রাইব্যুনালের উপর আমরা চাপ দিতে পারিনা, তাতে গোটা প্রক্রিয়ায় সমস্যা হবে। নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেওয়া যাবে না।’

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দিলেন বলিউডে ‘ব্যান’ রণবীর সিং

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’