৫ দিন ধরে বাড়িতেই পড়ে বোনের পচাগলা দেহ! বাথরুমেই শেষকৃত্য করলেন ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডের ধানবাদের গোবিন্দপুর থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একটি আবাসিক কলোনির বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ও পোড়া গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা সন্দেহ করে পুলিশে খবর দেন। এরপরই প্রকাশ্যে আসে এক মর্মান্তিক ঘটনা।

পুলিশ এসে বাড়ির বাথরুম থেকে এক তরুণীর দগ্ধ দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই তরুণীর মৃত্যু প্রায় পাঁচ দিন আগেই হয়েছিল, কিন্তু তার দেহ বাড়ির মধ্যেই পড়ে ছিল। পরে পরিবারের এক সদস্য, সম্ভবত তার ভাই, বাথরুমেই দেহটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এই বাড়িটি একসময় সিএমআইএফআর-এর অবসরপ্রাপ্ত বিজ্ঞানী সঙ্গীত কুমারের ছিল। তাঁর মেয়ে লিপিকা, যিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন, ওই বাড়িতে একাই থাকতেন। ধীরে ধীরে পরিবারের সদস্যরা সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেন এবং প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: গাজন মেলায় হারিয়ে যাওয়ার নাতনিকে দাদুর কাছে ফিরিয়ে দেওয়ার অছিলায় সন্ন্যাসীর শ্লীলতাহানি

পুলিশ সূত্রে জানা গেছে, লিপিকার বড় ভাই প্রণব দাবি করেছেন যে, ৮ তারিখে তাঁর বোন অসুস্থ হয়ে মারা যান। তবে তিনি কোনও চিকিৎসা বা বাহ্যিক সাহায্যের চেষ্টা করেননি। পরে দেহে পচন ধরায় এবং পোকা পড়ে যাওয়ায় তিনি বালিশ, লেপ ও কম্বল ব্যবহার করে বাথরুমেই দেহটি দাহ করেন বলে জানিয়েছেন। ঘটনার পর ছোট ভাই প্রবুদ্ধকে খবর দেওয়া হলেও, সে সময়মতো সেখানে পৌঁছায়নি। পরে সে এসে জানতে পারে যে শেষকৃত্য ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং গোটা ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫