হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে আদালতে এজেপি প্রার্থীর মা, দায়ের করলেন মানহানির মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: অসম রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে গুয়াহাটি কেন্দ্রীয় আসনকে ঘিরে। কুঙ্কি চৌধুরীর মা সুজাতা গুরুং চৌধুরী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে এনসিডব্লিউ-এর দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, নির্বাচনী প্রচারের সময় তাঁর সম্পর্কে ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। অভিযোগপত্রে সুজাতা জানান, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। কেবলমাত্র তাঁর মেয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই তিনি জনসমক্ষে আলোচনায় এসেছেন। তবুও তাঁকে উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত সম্মান ও মর্যাদাকে আঘাত করেছে।

তিনি অভিযোগ করেন, এক জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন যে তাঁর সোশ্যাল মিডিয়া কার্যকলাপ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তিনি নাকি পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল। এমনকি তাঁকে দেশবিরোধী মনোভাবাপন্ন বলেও অভিযুক্ত করা হয়। পাশাপাশি একটি ছবি দেখিয়ে দাবি করা হয়, তিনি প্রকাশ্যে গরুর মাংস খাচ্ছেন। সুজাতা এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে জানান, ওই ছবিটি আমেরিকার ডেনভারে একটি আর্ট ইনস্টলেশনে তোলা, যেখানে তাঁর হাতে থাকা বস্তুটি কোনও খাদ্য নয়, বরং একটি শৈল্পিক উপাদান। এই ঘটনাকে বিকৃতভাবে তুলে ধরে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: ৫ দিন ধরে বাড়িতেই পড়ে বোনের পচাগলা দেহ! বাথরুমেই শেষকৃত্য করলেন ভাই

সুজাতা আরও জানান, এই বিতর্কের জেরে তাঁর ব্যক্তিগত ছবি, এমনকি তাঁর নাবালক সন্তানের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তিনি অনলাইন হয়রানি ও মানসিক চাপের শিকার হয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এনসিডব্লিউ-র হস্তক্ষেপ চেয়েছেন।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?