চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘনিষ্ঠ হতে গেলে দিতে হবে ৯০ লক্ষ টাকা, নববধূর দাবিতে হতবাক স্বামী

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের আগ্রায় এক নবদম্পতির দাম্পত্য জীবনের শুরুই পরিণত হল চরম বিতর্কের মধ্যে দিয়ে । বিয়ের রাতেই স্ত্রীর অদ্ভুত দাবিতে হতবাক হয়ে পড়েন নতুন বর ও তার পরিবার। অভিযোগ, শারীরিক সম্পর্কের আগে নগদ ৯০ লক্ষ টাকা দাবি করেন নববধূ। এই অস্বাভাবিক দাবি ঘিরে মুহূর্তেই ভেঙে পড়ে নতুন জীবনের স্বপ্ন। 

ঘটনাটি আগ্রার জগদীশপুরা এলাকার। জানা গিয়েছে, পেশায় চিকিৎসকের ভাই ওই যুবকের সঙ্গে হাতরাসের বাসিন্দা এক তরুণীর বিয়ে হয়। দুই পরিবারের উপস্থিতিতে সমস্ত রীতি মেনে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়। আত্মীয়স্বজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশেই কেটেছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।অভিযোগ, বিয়ের প্রথম রাতেই ঘরে ঢুকে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্যও নববধূ হঠাৎই ৯০ লক্ষ টাকা দাবি করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই টাকা না দিলে কোনওভাবেই শারীরিক সম্পর্ক করবেন না। স্ত্রীর মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যান বর। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এরপরই শুরু হয় তুমুল বচসা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন নববধূ নিজের পরিবারকে খবর দেন। অভিযোগ, এরপর বধূর পরিবারের লোকজন বাড়িতে এসে উত্তেজনা তৈরি করেন। এমনকি বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া এবং টাকা না দিলে পিএনজি গ্যাস লাইনে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছে বরের পরিবার।

শেষ পর্যন্ত নববধূ নাকি সমস্ত গয়না নিয়ে বাপের বাড়ি ফিরে যান। বরের পরিবারের অভিযোগ, পরে ওই তরুণী স্বীকারও করেন যে তিনি বিয়েতে আগ্রহী ছিলেন না, অর্থের লোভেই এই সম্পর্ক করেছিলেন। প্রথমে থানায় অভিযোগ করেও কোনও ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় পরিবারটি। আদালতের নির্দেশে নববধূ, তার বাবা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ