CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ কবে? কীভাবে দেখবেন রেজাল্ট? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : শীঘ্রই প্রকাশিত হতে চলেছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর ফলাফল। অনেক জায়গায় বলা হয়েছে মঙ্গলবারই প্রকাশিত হতে পারে ফল। কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে বোর্ডের পক্ষ থেকে সেই কথা জানানো হয়নি। চলতি বছরে মোট ২৫ লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে ফল প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ১১ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার একমাস পরই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে বোর্ড। দিনক্ষণ সঠিক জানানো না হলেও দ্রুত প্রকাশিত হবে ফল।

জানা গিয়েছে, পাসের হার, লিঙ্গভিত্তিক ও রাজ্যভিত্তিক ফলাফল এবং অন্যান্য তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের সেখান থেকে দেখতে হবে। পড়ুয়ারা কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবে। পাশাপাশি   UMANG মোবাইল অ্যাপ এবং SMS-এর মাধ্যমেও দেখা যাবে।

পাশাপাশি পরীক্ষার্থীদের আগে থেকেই DigiLocker অ্যাকাউন্ট তৈরি ও সক্রিয় করে রাখার কথা বলা হয়েছে। রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তাঁরা সহজে নিজেদের স্কোরকার্ড অ্যাক্সেস করতে পারে। রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে চাপ বাড়ে। শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্যই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷

ওয়েবসাইটে কীভাবে দেখবেন

ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.nic.in। ওয়েবসাইটে গিয়ে প্রথমে হোমপেজে রেজাল্ট লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে রোল নম্বর, স্কুল কোড, জন্মতারিখ এবং অ্যাডমিট কার্ড আইডি লিখতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন। রেজাল্ট দেখার পরে সেটা ডাউনলোড করে নিন।

UMANG অ্যাপে ফল দেখার পদ্ধতি

UMANG অ্যাপ ডাউনলোড করে নিন।  লগ ইন করে “All Services”-এ যেতে হবে। CBSE নির্বাচন করে নিজের ক্লাস ১০ বেছে নিন।  রোল নম্বর ও অন্যান্য তথ্য দিন। ফলাফল দেখুন ও ডাউনলোড করুন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে