সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বাংলার ভোটে বিচিত্র ঘটনা ধরা পড়ছে। প্রার্থীদের প্রচারে দেখা মিলছে অভিনবত্বের। কেউ ভোটারের বাড়িতে ঢুকে বেলছেন রুটি, কাটছেন খড় আবার কেউ দাঁড়ি কামিয়ে দিচ্ছেন, জিলিপি ভাজছেন। এবার প্রচারে বেরিয়ে রোগী দেখলেন হুগলির সিঙ্গুর বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস। পেশায় তিনি হাড়ের চিকিৎসক। এখন ভোটে দাঁড়ালেও কর্তব্যে অবিচল। আজ, মঙ্গলবার হুগলির সিঙ্গুর ২ নং পঞ্চায়েত এলাকার রতনপুরে প্রচার করছিলেন অরূপবাবু। সেই সময়ে ওই এলাকার এক বাসিন্দা প্রার্থীকে অনুরোধ করেন তাঁর শ্বশুড়ের চিকিৎসার জন্য। সেই মতো চিকিৎসক তথা সিঙ্গুর বিধানসভার বিজেপি প্রার্থী সোজা তাঁর বাড়িতে চলে যান। প্রবীন ব্যক্তি অসুস্থতার কারণে বিছানায় শুয়ে ছিলেন। বিজেপি প্রার্থী তাঁর চিকিৎসার কাগজ পত্র দেখেন। তাঁর কি কি শারীরিক অসুবিধা রয়েছে তা জিজ্ঞাসা করেন। অসুস্থ রোগীর পরিবারকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী।

আরও পডুন: তমলুকে বিজেপিতে বড় ভাঙন , প্রধান সহ একাধিক জনের বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে

এই বিষয়ে সিঙ্গুরের বিজেপি প্রার্থী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সিঙ্গুরে প্র্যাক্টিস করি, তাই অনেকের সঙ্গেই আমার ভালো সম্পর্ক। প্রতিদিনি প্রচারে বেরিয়ে আমি রোগী দেখছি। কেউ ডাকলে আমি তা উপেক্ষা করতে পারি না। যেমন আজও একজন ডাকল, আমি তাঁর বাড়িতে গিয়ে রোগী দেখলাম। ওনার কোমড়ে একটা আঘাত লেগেছিল। চিকিৎসক হিসেবে যা যা করার দরকার তেমনই পরামর্শ দিলাম। এটুকু যদি না করি তাহলে কেউ মানুষ বলবে না। সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম।’

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা