নববর্ষে মশলার মেলা, বিনিময়ে প্রথার মাধ্যমে চলে বিকিকিনি

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, আজ, বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন তীর্থস্থানে ভিড়। শুধুই শহর নয়, নববর্ষের শুরুতে অশুভকে বিদায় জানিয়ে শুভ শক্তির আগমন হোক। এই প্রার্থনা জানিয়ে জেলায় জেলায় মন্দিরে ভিড়, চলছে পুজো দেওয়া। হালখাতা পুজোতে ব্যস্ত ব্যবসায়ীরা। বাংলায় এই দৃশ্যই দেখা যাচ্ছে সর্বত্র। এরই সঙ্গে এক অন্য অভিজ্ঞতার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দারা। বাংলা নববর্ষের প্রথম দিনে বসেছে মশলা মেলা। আর সেই মেলা থেকে মশলা কিনে শুরু হল নতুন বছর! রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন সময়ে হওয়া বিশেষ বিশেষ মেলার জনপ্রিয়তা থাকে স্থানীয়দের মধ্যে। তেমনই গোবরডাঙার এই মশলা মেলাকে নিয়ে এক আলাদাই উন্মাদনা থাকে। তবে এটা প্রথম নয়, বছরের পর বছর ধরে মশলা মেলা বসছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙায়। এর পিছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট।

আরও পডুন: পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর-কালীঘাটে ভক্তদের ঢল, নতুন খাতা পুজোয় ব্যস্ত ব্যবসায়ীরা 

প্রায় ২০৪ বছরের বেশি পুরনো। এই মেলার ইতিহাস ঘাটলে জানা যায়, ১৮২৩ সালে গোবরডাঙার জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, যমুনা নদীর ধারের বাড়ি লাগোয়া মাঠে শুরু করেছিলেন মশলা মেলার। উদ্দেশ্য ছিল কৃষকরা বাংলা নববর্ষের প্রথম দিনে তাদের জমির উৎপাদিত ফসল বিক্রি করবেন এবং সেটা বিক্রি করে জমিদারের খাজনা মিটিয়ে দেবেন। সেই উদ্দেশ্য নিয়েই সূচনা হয়েছিল এই মেলার। নাম দেওয়া হয়েছিল গোষ্ঠ বিহার মশলা মেলা। আজ অবশ্য জমিদারি প্রথার অবলুপ্তি ঘটেছে। নেই কৃষকদের খাজনা দেওয়ার নিয়মও। তবুও ঐতিহ্য মেনে এই মেলা চলে আসছে বছরের বছর ধরে। পয়লা বৈশাখের দিন ভোর তিনটে থেকে শুরু হয় মশলার বেচাকেনা। আজও বহুদূর থেকে কৃষকরা তাদের জমির উৎপাদিত ফসল নিয়ে আসেন বিক্রি করার জন্য। আবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্রেতারা আসেন কৃষকদের কাছ থেকে মশলা কিনতে। হলুদ, লঙ্কা, জিরে-সহ নানা ধরনের মশলার সম্ভার দেখা যায় এই মেলায়।

খোলা বাজারের থেকে বেশ কিছুটা কম দামে এই মশলা মেলায় অনেক ক্রেতাই সারা বছরের সামগ্রী সংগ্রহ করে নেন। বিশ্বাস বছরের প্রথম দিন এই মশলা হাট থেকে বেচাকেনা শুরু করলে সারাবছর ব্যবসা ভালো হবে। এই বিশ্বাস থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নববর্ষের সকালে ব্যবসায়ীরা মশলা কিনতে আসেন গোবরডাঙাতে। মশলা কেনার মধ্যে দিয়েই বছর শুভ হওয়ার কামনা নিয়ে দীর্ঘকাল ধরে হয়ে আসছে এই মেলা। পাশেই প্রসন্নময়ী কালীমন্দিরেও বাংলার নববর্ষে শুরুতে চলে বিশেষ পুজো।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু