গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: গুগলের উচ্চ বেতনের চাকরি, আমেরিকায় প্রতিষ্ঠিত জীবন এবং বছরে প্রায় ৩ লাখ ডলার আয় সব মিলিয়ে তনু পুরির কেরিয়ার অনেকের কাছেই স্বপ্নের মতো। কিন্তু সেই স্বচ্ছন্দ জীবনের মাঝেই তিনি নিলেন এক বড় সিদ্ধান্ত। ৩৪ বছর বয়সে গুগলের চাকরি ছেড়ে স্বামী ও ছোট সন্তানকে নিয়ে পাড়ি দিলেন দুবাইয়ে, নতুন করে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে।

ভারতে জন্ম তনুর। নয়ডার জয়পী ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান। বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার্স করার পর ২০১৬ সাল থেকে শিকাগোতেই কাজ শুরু করেন। ধীরে ধীরে কর্পোরেট দুনিয়ায় নিজের জায়গা তৈরি করে ২০২১ সালে গুগলে যোগ দেন মেজারমেন্ট লিড পদে। কয়েক মাসের মধ্যেই পদোন্নতি পেয়ে প্রিন্সিপাল অ্যানালিটিক্যাল লিড হন। সেই সময় তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ৩ লাখ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.৭ কোটি টাকা। সব কিছু ঠিকঠাক চললেও, সময়ের সঙ্গে সঙ্গে তনুর ভাবনায় পরিবর্তন আসে। তাঁর মতে, কর্পোরেট চাকরিতে আয় বাড়ে ঠিকই, কিন্তু তা সীমিত। ১০০ হাজার ডলার থেকে ২০০ হাজার ডলারে যাওয়া সম্ভব, কিন্তু এক লাফে মিলিয়ন ডলার তৈরি করা যায় না। এই উপলব্ধিই তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে। আরও একটি বড় কারণ ছিল H 1B ভিসার সীমাবদ্ধতা। এই ভিসায় থেকে অন্য কোনও সক্রিয় আয়ের উৎস তৈরি করা যায় না। অর্থাৎ চাকরির বাইরে ব্যবসা বা অন্য উদ্যোগে যুক্ত হওয়া প্রায় অসম্ভব। তনুর কথায়, তাঁর আয়ের উৎস পুরোপুরি নিয়োগকর্তার উপর নির্ভর করছিল, আর সেটাই বড় বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: ‘রামায়ণ’-এর প্রথম পর্বে নেই ‘রাবণ’ যশ, রণবীরের সঙ্গে লড়াইয়ে দেখা যাবেনা সুপারস্টারকে

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি পরিবার নিয়ে দুবাইয়ে চলে যান এবং নভেম্বরে আনুষ্ঠানিকভাবে গুগলের চাকরি ছেড়ে দেন। দুবাইয়ে তাঁর বাবা মা বহুদিন ধরে থাকেন, ফলে পরিবারের কাছাকাছি থাকা ও সন্তানের জন্য বাড়তি সাপোর্ট পাওয়া এই দিকটাও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দুবাইয়ের উদ্যোক্তা পরিবেশও তাঁকে আকৃষ্ট করেছে। তনু জানিয়েছেন, সেখানে অনেকেই চাকরির পাশাপাশি নিজের ব্যবসা বা অন্য কোনও উদ্যোগ চালান। করমুক্ত আয় এবং একাধিক আয়ের সুযোগ মিলিয়ে আর্থিকভাবে বড় কিছু করার সম্ভাবনা বেশি। বর্তমানে তনু কেরিয়ার ব্রেকে রয়েছেন এবং ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছেন এবং ভবিষ্যতে নিজস্ব ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, যা সম্ভবত টেকসই ফ্যাশন ঘিরে হবে। তবে কর্পোরেট কেরিয়ার থেকে তিনি পুরোপুরি সরে আসেননি। তিনি জানিয়েছেন, সঠিক সুযোগ পেলে আবার চাকরিতেও ফিরতে পারেন। তবে এখন তাঁর লক্ষ্য এমন কিছু করা, যেখানে পরিশ্রমের তুলনায় রিটার্ন অনেক বেশি, যাকে তিনি বলেন অ্যাসিমেট্রিকাল রিটার্ন। আমেরিকান ড্রিম নিয়ে তাঁর ভাবনাও আলাদা। তনুর মতে, এই স্বপ্ন মানে শুধু আমেরিকায় থাকা বা ডলারে আয় নয়। বরং নিজের মতো করে কিছু গড়ে তোলার স্বাধীনতা এবং সুযোগই আসল বিষয়। সেই কারণেই তিনি মনে করেন, তিনি স্বপ্ন ছেড়ে যাননি, বরং অন্য দেশে থেকে সেটাকেই নতুনভাবে অনুসরণ করছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল