বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বে হামেশাই নানা বিস্ময়কর ঘটনা ঘটতে থাকে। কোনও সময় তা প্রকাশ্যে আসে আবার কোনও সময় জনসমক্ষে আসেও না। আজ এমনই এক অদ্ভূত খবর আপনাদের সামনে আনলাম। অতিরিক্ত ওজনের মানুষদের কথা আমরা প্রায়শই শুনে থাকি। বিশ্বে এমন অনেক ধরনের মানুষ আছেন, যাদের নিয়ে বহু খবর হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি কে জানেন? লুসিয়া নামক একটি মেয়ে, কয়েকবছর আগে সে যখন ১৭ বছর বয়সে ছিল সেসময়ে তাঁর ওজন ছিল মাত্র ২.১৩ কেজি। বলাবাহুল্য, ঠিক এই কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে লুসিয়ার।

আরও পডুন: ১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

সূত্রের খবর, দিনটি ১৮৬৩ সালের ২ জানুয়ারি। মেক্সিকোতে জন্মগ্রহণ করেন লুসিয়া। তাঁর জন্মের সময় তাঁর ওজন ছিল, ১.১ কিলোগ্রাম। তবে ১৭ বছর বয়সে তার ওজন একটু বাড়ে। সেসময় লুসিয়ার ওজন ছিল ২৬.৮ ইঞ্চি। পরবর্তীতে ২০ বছর বয়সে সে যখন পা দেয় তখন তাঁর ওজন আরেকটু বাড়ে। খ্যাদ্যভাসের কারণে লুসিয়ার ওজন একটু বাড়লেও, ওই বয়সের একটি স্বাভাবিক মানুষের চেয়ে অনেকটাই কম ছিল। এতটাই কম ছিল যে ১৭ বছর বয়সে লুসিয়াকে অনায়াসে কেউ একহাতে তুলে নিত পারত। কোনোরকম কষ্ট করতে হত না কাউকে। তবে উচ্চতা ও ওজন কম থাকার পরও ভীষণভাবে বাস্তববাদী ছিলেন লুসিয়া। শুধু তাই নয়। সেই সঙ্গে, অত্যন্ত বুদ্ধির প্রতিভাও ছিল তাঁর মধ্যে। যা নিয়ে সবসময় আলোচনায় তিনি।

লুসিয়া একসময় আমেরিকা ও ইউরোপে গিয়ে যথেষ্ট পরিচিতি ও সম্মান অর্জন করেন তাঁর কাজের জন্য। বিভিন্ন সার্কাস ও সাইডশোতে কাজ করা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁরবিভিন্ন জায়গায় শো হত এবং প্রচুর পরিমাণে দর্শকও হত। ছোট উচ্চতা ও কম ওজন থাকার ফলেও লুসিয়া যে তার কাজের মধ্যে দিয়ে এক জনপ্রিয় শিল্পী হয়ে উঠেছিলেন তা এককথায় অনবদ্য। ১৮৮৯ সালে ২৬ বছর বয়সে লুসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, হাইপোথার্মিয়ার কারণেই তাঁর মৃত্যু হয়। .

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি