চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকৃতি থেকে ঐতিহ্য,তামিলনাড়ু ভ্রমণে রূপ ও স্বাদের অনন্য সমাহার

 

নিজস্ব প্রতিনিধিঃ  দক্ষিণ ভারতের তামিলনাডু এমন এক ভ্রমণ গন্তব্য, যেখানে প্রকৃতি ও সংস্কৃতি একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। এই রাজ্যে ভ্রমনে একই যাত্রাপথে পাহাড়ের শীতলতা, সমুদ্রের বিস্তার, প্রাচীন ইতিহাসের স্পর্শ এবং খাদ্যের বৈচিত্র্য লক্ষ্যনীয়।

দর্শনীয় স্থান

উটি

তামিলনাড়ুর পাহাড়ি অঞ্চলগুলির মধ্যে উটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই হিল স্টেশন সবুজ চা-বাগান, ঠান্ডা আবহাওয়া এবং মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের আকর্ষিত করে। চা-বাগানের ঢেউ খেলানো সবুজ, দূরে পাহাড়ি ট্রেনের শব্দ আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে এখানে এক প্রশান্তির আবহ সৃষ্টি হয়।

কোডাইকানাল

এখানে দেখা যায় প্রকৃতির অন্যরকম রূপ লেক, পাইন বন এবং কুয়াশায় ঢাকা পাহাড়ি পরিবেশ ভ্রমণকে করে তোলে আরামদায়ক ও প্রশান্তিময়।

মারিনা বিচ

পাহাড়ের সেই নীরবতা পেরিয়ে যখন পৌঁছানো যায় সমুদ্রের কাছে, তখন একেবারেই বদলে যায় দৃশ্যপট। তামিলনাড়ুর দীর্ঘ উপকূলরেখা সমুদ্রপ্রেমীদের জন্য অন্যতম এক বিশেষ আকর্ষণ। দেশের অন্যতম দীর্ঘ এই সমুদ্রসৈকতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা।

মহাবলিপুরাম

মহাবলিপুরাম শুধু সমুদ্রসৈকতের জন্যই নয়, তার প্রাচীন শিলাখোদাই মন্দির ও ঐতিহাসিক নিদর্শনের জন্যও বিখ্যাত। প্রাচীন মন্দির, ভাস্কর্য আর তার পাশে নিরন্তর আছড়ে পড়া ঢেউ এই সহাবস্থান যেন সময়ের সীমানাকেও অতিক্রম করে।

কন্যা্কুমারি

দক্ষিণ প্রান্তে অবস্থিত কন্যা্কুমারি তে গিয়ে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষনীয়।

মীনাক্ষী মন্দির এবং বৃহদেশ্বর মন্দির

এই রাজ্যের ভ্রমণে স্থাপত্য একটি গুরুত্বপূর্ণ অংশ। মীনাক্ষী মন্দির এবং বৃহদেশ্বর মন্দির এর মতো মন্দিরগুলি দ্রাবিড় স্থাপত্যশৈলীর উৎকৃষ্ট নিদর্শন ,যা হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে ।

কি কি খাবেন?

তামিলনাড়ুর ভ্রমণ স্থানীয়খাদ্য ছাড়া অসম্পূর্ণ।  দোসা, ইডলি, সাম্বারসহ বিভিন্ন দক্ষিণ ভারতীয় খাবার এখানে বিশেষভাবে জনপ্রিয়।  কলাপাতায় পরিবেশিত এই খাবার শুধু স্বাদের জন্য নয়, তার পরিবেশন পদ্ধতির জন্যও পর্যটকদের কাছে আকর্ষণীয়। ভ্রমণের এই দীর্ঘ পথে খাবার হয়ে ওঠে এক বিশেষ অভিজ্ঞতা।  দক্ষিণ ভারতীয় রান্নার সরলতা আর স্বাদ একসঙ্গে মিলে তৈরি করে এক আলাদা অনুভূতি।

সর্বোপরি, তামিলনাড়ু এমন একটি পর্যটন গন্তব্য, যেখানে পাহাড়, সমুদ্র, ঐতিহ্য ও খাদ্যের সমন্বয়ে তৈরি হয় এক সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা।  এই বৈচিত্র্যই তামিলনাড়ুকে দেশ ও বিদেশের পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Published by:

Share Link:

More Releted News:

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাফল্য, তবে পরিবারের চরম বিপদের সম্ভাবনা..

মীন রাশিতে চন্দ্র–মঙ্গলের মহালক্ষ্মী রাজযোগ! ৩ রাশির জীবনে আসছে অর্থ ও সাফল্যের জোয়ার?

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ