নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ফ্যাটি লিভার রোগের প্রকোপ, যা সমগ্র বিশ্বের জনস্বাস্থ্যের এক বড় উদ্বেগ হিসেবে সামনে আসছে। সাম্প্রতিক এক গবেষণায় জানা যাচ্ছে, বর্তমানে প্রায় ১৩০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত, আর ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে প্রায় ২০০ কোটিতে পৌঁছতে পারে। ‘মেটাবলিক ডিসফাংশন বা অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ’ যা আগে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার’ নামে পরিচিত ছিল। গত তিন দশকে প্রায় ১৪৩ শতাংশ বেড়েছে, এই রোগ এখন বিশ্বের অন্যতম সাধারণ দীর্ঘস্থায়ী লিভারের অসুখ হিসেবে চিহ্নিত হয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, এই রোগের মূল কারণ জীবনযাত্রার পরিবর্তন।  স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তা সব মিলিয়ে তৈরি হচ্ছে এক ‘মেটাবলিক মহামারি’।  রক্তে উচ্চ শর্করা ও বডি মাস ইনডেক্স এই রোগ বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয় । সবচেয়ে উদ্বেগজনক দিক হল, এই রোগ অনেক ক্ষেত্রেই “নীরব ঘাতক” হিসেবে কাজ করে।  প্রাথমিক পর্যায়ে তেমন কোনও উপসর্গ না থাকায় বহু মানুষ বুঝতেই পারেন না যে তাদের লিভারে চর্বি জমছে।  সময়ের সঙ্গে তা লিভার সিরোসিস, লিভার ফেলিওর বা ক্যানসারের মতো গুরুতর সমস্যায় রূপ নিতে পারে।

 

সাধারণত প্রাথমিক পর্যায়ে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব। নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ, সুষম খাদ্যাভ্যাস এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এই কয়েকটি অভ্যাসই ফ্যাটি লিভার প্রতিরোধের মূল চাবিকাঠি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এখনই যদি সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই ‘নীরব রোগ’ বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থার উপর বিরাট চাপ সৃষ্টি করতে পারে। এই রোগ শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই তরুণদের মধ্যেও দ্রুত বাড়ছে এর প্রকোপ। বিশেষত দ্রুত নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের ফলে ভারতসহ উন্নয়নশীল দেশগুলিতে এই রোগের ঝুঁকি বাড়ছে আরও বেশি।

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২