‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি বাংলায় মানুষজনকে আক্রমণ করছে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। এমনকী নির্বাচন কমিশন বিজেপির কথা মতোই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে। তবে এত কিছুর পরও বিজেপি বাংলায় জিততে পারবে না এবং মুখ্য নির্বাচন কমিশনই বিজেপির তুরুপের তাস বলে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এসব কথা লিখেই বিজেপি ও নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন তিনি।

এদিকে হাতে আর মাত্র ৬ দিন। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। তাই ঝোড়ো প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার আবার নির্বাচন কমিশনের বেশ কিছু পদক্ষেপে বিরক্ত তৃণমূল কংগ্রেস। আর তাই আজ, বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ডায়মন্ডহারবারের সাংসদ। যে পোস্টে বিজেপি ও নির্বাচন কমিশনকে তিনি একহাত নিয়েছেন। মজার ছলেই তৃণমূল সাংসদ লিখেছেন, ‘‌যদি মনে করেন বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস নরেন্দ্র মোদি, অমিত শাহ কিংবা যোগী আদিত্যনাথ–তাহলে আপনি মারাত্মক ভুল করবেন। এই নির্বাচনে বিজেপির আসল তুরুপের তাস হল মুখ্য নির্বাচন কমিশন। যারা আড়াল থেকে লড়ছে বিজেপির হয়ে। বিজেপি কলকাঠি নাড়ছে। আর সেই অনুযায়ী কাজ করে চলেছে নির্বাচন কমিশন।’‌

 

অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে তাদের। এবার তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌কেন্দ্রীয় বাহিনীর শত শত কোম্পানি—যাদের পাহেলগাঁও, দিল্লি, মণিপুর কিংবা নয়ডায় অনেক বেশি কাজে লাগানো যেত—তাদের বাংলায় মোতায়েন করা হয়েছে। এখন তাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা তৃণমূল কংগ্রেসের সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের, যাদের মধ্যে আমার নিজের পরিবারও অন্তর্ভুক্ত—তাঁদের খুঁজে বের করতে।’‌

এছাড়া বিজেপি এবং নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। তাই এক্স পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় লিখলেন, ‘‌যা খুশি করুন। যাকে খুশি নিশানা করুন। কিন্তু মনে রাখবেন—বাংলায় আপনাদের অবস্থানের মেয়াদ ঠিক ১৯ দিন। গুজরাটের সেই বাবুরা—যারা আজ আমাদের দলীয় কর্মীদের ঘরে বসে থাকার হুমকি দিচ্ছেন—ফলাফল ঘোষণার পর বাংলায় তাদের এক ঘণ্টার জন্যও আর দেখা যাবে না। এটা কোনও হুমকি নয়। এটা একটা চ্যালেঞ্জ।’‌

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট