সেই পুরনো মেজাজে অধীর, বহরমপুরের অলিতে গলিতে জনসংযোগ কংগ্রেস প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটা তখনো ন’টা পেরোয়নি। কিন্তু বৈশাখের চড়া রোদ জানান দিচ্ছে নিজের দাপট। সেই রোদ মাথায় নিয়েই বৃহস্পতিবার (১৬) সকালে বহরমপুর শহরের চেনা মেজাজে ধরা দিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এদিন সকালে শহরের বান্ধব প্রেসের মোড় থেকে শুরু করে রানিবাগান দুর্গামন্দির পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হেঁটে প্রচার সারলেন তিনি।

এদিন কংগ্রেস প্রার্থীর মেজাজ ছিল এক্কেবারে ঘরের ছেলের মতো। হুডখোলা জিপ বা বিলাসবহুল গাড়ি নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে মেঠো পথ আর শহরের ঘিঞ্জি গলিকেই বেছে নিয়েছিলেন তিনি। বান্ধব প্রেসের মোড় থেকে মিছিল এগোতেই রাস্তার দু’পাশে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। যত সময় গড়িয়েছে, ভিড়ের মাত্রা যেন ততটাই  বেড়েছে। বিশেষ করে রাস্তার মোড়ে মোড়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কাউকেই নিরাশ করেননি অধীর বাবু। পায়ে হেঁটে প্রচারে বেরিয়ে কথা বলেছেন সকলের সঙ্গে। দীর্ঘ রাজনৈতিক জীবনের চেনা হাসিমুখে হাত নেড়ে যেমন অভিবাদন গ্রহণ করেছেন, তেমনই অনেক জায়গায় থমকে দাঁড়িয়ে প্রবীণদের আশীর্বাদ নিতেও দেখা গিয়েছে তাঁকে।

ফের একবার বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন অধীর চৌধুরী। ১৯৯৯-২০২৪ সাল পর্যন্ত তিনি বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন।টানা পাঁচ বারের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী ২০২৪ সালে পরাজিত হন। এরপর দলের নির্দেশ মেনে এবার বহরমপুর বিধানসভা আসনের প্রার্থী হয়েছেন। বহরমপুর আসনে বিজেপি ফের প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চনকে আর তৃণমূলও গত বারের পরাজিত প্রার্থী তথা বহরমপুরের পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছে। এখান এই হেভিওয়ের কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার