কংগ্রেসের কার্যালয়ে বিজেপি পতাকা! উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াগঞ্জে: নির্বাচনের আগে পতাকা লাগানোকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জে। নির্বাচনের প্রচারের বাকি আর মাত্র কয়েকদিন। তারপরেই প্রথমদফা নির্বাচনের প্রচার বন্ধ হয়ে যাবে। তাই শেষের দিকে এসে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে গেরুয়া শিবির। কংগ্রেসের কার্যালয়ে বিজেপি পতাকা লাগানোয় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ শহরের তালতলায় কংগ্রেস কার্যালয়ে বিজেপির পতাকা লাগানো হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি দেখতে পেয়েই কার্যালয়ের সামনে ক্ষোভপ্রকাশ করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। বিজেপির পতাকা খুলতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। দুপক্ষের কর্মী সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে সিআরপিএফ ও পুলিশ বাহিনী। এই ঘটনার প্রতিবাদে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রতিকৃতি নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন  কংগ্রেসের নেতা-কর্মীরা। বিজেপির পতাকা কেন কংগ্রেসের কার্যালয়ে লাগানো হবে তাই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কংগ্রেস সমর্থকরা।

কংগ্রেসের কর্মী সমর্থকদের অভিযোগ, দলীয় কার্যালয় দখলের করার চেষ্টা করছে বিজেপি। সেই কারণে রাতের অন্ধকারে পতাকা লাগানো হয়েছে। সেগুলো খুলতে গেলে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বিজেপির মন্ডল সভাপতি অপূর্ব রায় বলেছেন, কংগ্রেস কার্যালয়ে কেউ বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে। এদিন তা খুলতে যাওয়ার পরেই অশান্তি ছড়িয়ে পড়েছে।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু