চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন যত এগিয়ে আসছে, পুলিশ প্রশাসন তত তৎপর হচ্ছে। নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পর থেকে রাজ্যে চালু হয়েছে আদর্শ আচরণ বিধি। নির্বাচন ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেদিকে কড়া নজর রয়েছে পুলিশ প্রশাসনের। জোকা ট্রাম ডিপোতে নাকা তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে ৪ লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে ৪ জনকে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার ঠাকুরপুকুর থানা এলাকায় জোকা ট্রাম ডিপোর কাছে অভিযান চালাচ্ছিল  এসএসটির একটি দল। স্থানীয় পুলিশ ও সিএপিএফ কর্মীদের নিয়ে অভিযান চালাচ্ছিল তাঁরা। সেই সময় ট্রাম ডিপোতে একটি গাড়ি দেখে সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে সেই সময় ছিল ৪ জন। গাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায়  ৪ লক্ষ ৭৪ হাজার টাকা। এই টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদ করা হলে, কোনও সন্তোষজনক উত্তর মেলেনি। তারপরেই ওই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ৪ জনকেও আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। কোথা থেকে টাকা এসেছে, কোথায় যাওয়া হচ্ছিল, জানার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার  ১২৪, এপিসি রোডে নাকা তল্লাশি চলাকালে এসএসটি টিম স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে একটি গাড়ি আটক করে। সেখানে হিসাব বহির্ভূত বিপুল নগদ টাকা উদ্ধার করে। প্রায় ৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগেও শহর জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ