প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দুয়ারে বিধানসভা নির্বাচন। আর একসপ্তাহ পরেই বিধানসভা নির্বাচন ২০২৬। বাংলায় দু’‌দফায় হবে বিধানসভা নির্বাচন। প্রথম দফা ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। নির্বাচন কমিশন আজ, বুধবার প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করার সময় বেঁধে দিল। ভোটের পাঁচদিন আগে দিতে হবে ভোটার স্লিপ। আর সেই কাজ করতে হবে বিএলওদেরই। কোনও রাজনৈতিক দলের কর্মীরা এই কাজ করতে পারবেন না বলে নির্দেশ নির্বাচন কমিশনেরই।

এদিকে অন্য কেউ এই কাজ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিএলও’‌র সঙ্গে প্রার্থী বা বিএলএরা থাকতে পারবেন বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আগামী শনিবারের মধ্যেই প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে। ভোটগ্রহণের অন্তত পাঁচদিন আগে ভোটাররা যেন স্লিপ হাতে পেয়ে যান সেটা নিশ্চিত করবেন বিএলওরা। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোডও থাকবে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে সেই কাজ শেষ করতে হবে। ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। বিএলওদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার স্লিপে ভোটারের সমস্ত তথ্য অর্থাৎ কোন বিধানসভা, কোন পার্ট নম্বর বা ক্রমিক নম্বর লেখা থাকবে। আর ভোটার স্লিপে একটি কিউআর কোড থাকবে যা স্ক্যান করলেও তথ্য অনলাইনে দেখতে পাওয়া যাবে। ভোটার স্লিপে কী করবেন ও কী করবেন না সেটাও লেখা থাকবে। ভোটার স্লিপ বিতরণ করা বরাবরই বিএলওদের কাজ। কিন্তু অনেকবার অভিযোগ ওঠে ভোটার স্লিপ বিতরণ করছেন রাজনৈতিক কর্মী। এবার সেটা ঠেকাতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আর তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্লিপ প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে হবে। যাতে আগে থেকেই তাঁরা বুথ, সময় এবং অন্যান্য তথ্য জানতে পারেন।

এছাড়া ভোটার স্লিপ বিলি এবার বিএলওদের জন্য বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। বিএলও ছাড়া অন্য কেউ বেআইনিভাবে এই স্লিপ রাখলে জনপ্রতিনিধি আইনে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আগামী ২৩ এপ্রিল ওই দিন ১৫২টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে আমজনতা। তার আগে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এবার ৫দিন আগে ভোটার স্লিপ বিতরণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন