চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের  আইটি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস)-এ যৌন হেনস্থা ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগের আবহে সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সংস্থার এক পুরুষ কর্মী অভিযোগ করেছেন, তাঁকে জোর করে টুপি পরিয়ে নামাজ পড়ানো হয়েছিল এবং ধর্ম পরিবর্তনের জ ন্য চাপ দেওয়া হয়।

এক সাক্ষাৎকারে ওই কর্মী জানান, ২০২২ সালে সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই তাঁর উপর মানসিক ও কর্মক্ষেত্রের চাপ বাড়তে থাকে। তাঁর অভিযোগ, টিম লিডার তৌসিফ আত্তার ও সহকর্মী দানিশ শেখ প্রায়ই তাঁকে লক্ষ্য করে নানা ধরনের চাপ সৃষ্টি করতেন। অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া, ধর্মীয় বিশ্বাস নিয়ে কটূক্তি করা এবং তাঁকে কালমা পড়তে বাধ্য করার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁর।ওই কর্মীর দাবি, তিনি একজন ধর্মপ্রাণ হিন্দু এবং রুদ্রাক্ষের মালা পরেন। এই কারণেই সহকর্মীরা তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রায়ই উপহাস করতেন এবং হিন্দু দেবদেবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতেন। এমনকি ঈদের সময় তাঁকে তৌসিফের বাড়িতে নিয়ে গিয়ে টুপি পরিয়ে নামাজ পড়ানো হয় এবং সেই ছবি অফিসের গ্রুপে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ IPL-এ নতুন বিতর্ক, BCCI-এর কাছে বিরাট অভিযোগ জানাল চেন্নাই

শুধু তাই নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করা হয়। বিয়ের পরেও সন্তান না হওয়ায় সহকর্মীরা অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদ করলে কর্মস্থলে তাঁর সঙ্গে বচসা হয় এবং তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘদিনের এই হয়রানির পর অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ