খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সিপিএম ছেড়ে যখন প্রতীক উর রহমান তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তখন একটা কথা বলে ছিলেন। যা এখন সত্যি বলেই প্রমাণিত হল। প্রতীক উর বলেছিলেন—তাঁর মতো আরও অনেক প্রতীক উর আছেন যাঁরা ওখানে থাকতে চাইছেন না। খুব শীঘ্রই সিপিএম ছেড়ে তাঁরা তৃণমূলে যোগ দেবেন। তখন যাঁরা ওই কথাকে গুরুত্ব দেননি তাঁরা আজ, বৃহস্পতিবার সেই ছবিই দেখতে পেলেন। বিধানসভা নির্বাচনের একেবারে প্রাক্কালে আজ ‘ইনকিলাব’ স্লোগান ছেড়ে ‘মা–মাটি–মানুষ’ জিন্দাবাদ বলে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একঝাঁক যুবনেতা। যাঁরা সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই শাখায় ছিলেন।

এদিকে আগামী ২৩ এপ্রিল রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচন। ঠিক তার আগে কসবা বিধানসভা কেন্দ্রে লাল শিবিরে বড় ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ডিওয়াইএফআই–এর স্থানীয় নেতা ও তাঁর অনুগামীরা। বাংলা নববর্ষের আবহে কসবার তালবাগানে তৃণমূল কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয়েছিল। ওই মঞ্চেই দেখা গেল সিপিএমের যুব সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একঝাঁক নেতা–কর্মীরা। কসবা বিধানসভার তৃণমূল প্রার্থী জাভেদ খান এবং তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শাকিব আখতার–সহ একঝাঁক যুবনেতা।

অন্যদিকে শাকিব আখতার কসবা–সহ তিনটি লোকাল কমিটির সক্রিয় সদস্য ছিলেন। এমনকী ডিওয়াইএফআই–এর লোকাল সেক্রেটারি হিসেবেও বড় দায়িত্ব সামলেছেন শাকিব। শুধু তাই নয়, বামফ্রন্টের সংখ্যালঘু বিভাগের অন্যতম সক্রিয় মুখ ছিলেন শাকিব। শাকিবের সঙ্গেই তাঁর একঝাঁক অনুগামী তথা যুব কর্মীরা লাল ঝান্ডা ত্যাগ করে ঘাসফুল পতাকা হাতে তুলে নেন। প্রতীক উর রহমান যে সত্য বলেছিলেন এবার তা প্রমাণ হয়ে গেল। সুতরাং যুব সংগঠনে ভাঙন সিপিএমের কপালে ভাঁজ ফেলেছে।

এছাড়া এই ঘটনা নিয়ে জাভেদ আহমেদ খান এবং জয়প্রকাশ মজুমদার জানান, উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই এই তরুণ প্রজন্ম তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছে। খাস কলকাতার কসবা এলাকায় যেখানে বামেদের একটি নির্দিষ্ট ভোটব্যাঙ্ক আছে, সেখানে এই যুব নেতৃত্বের দলবদল নির্বাচনের মুখে তৃণমূলকে বাড়তি মাইলেজ দেবে এবং সিপিএমকে আরও তলানিতে নিয়ে যাবে। আর প্রতীক উর রহমান যখন তৃণমূল যোগ দিয়েছিলেন, তখন তিনি সিপিএমের সাংগঠনিক ত্রুটি এবং নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন। এই ঘটনাও সেসবেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী