ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের কয়েকদিন আগে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়। বৃহস্পতিবার জানিয়ে দিল আদালত। বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট। এরপরেই কমিশন বড় ধাক্কা খেল বলা যেতেই পারে।

এদিন আদালত জানিয়েছে, ভোটের দুদিন আগে নিষ্পত্তি হওয়া নাম তালিকায় সংযুক্ত করতে হবে। ২১ ও ২৭ এপ্রিলের মধ্যে যে সকল ভোটারদের নাম নিষ্পত্তি হবে, তাঁদের নাম ঢোকাতে হবে ভোটার তালিকাতে। অর্থাৎ আরও কিছু বৈধ ভোটার ভোটদানের সুযোগ পাবেন। ভোটাধিকারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য। বর্তমানে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছিল। একবার তালিকা ফ্রিজ হলে নতুন করে নাম ঢোকানো বা বাদ দেওয়া যায় না। কিন্তু আদালত এবার নির্দেশ দিয়েছে, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নাম এবার ঢোকাতে হবে ভোটার তালিকায়। এতেই বড় জয় দেখছে রাজ্য। বৃহস্পতিবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। আর্টিকল ১৪২ অর্থাৎ সংবিধানের ১৪২ তম অনুচ্ছেদ অনুসারে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে শীর্ষ আদালত।

নতুন করে নাম ঢোকানোর কথা বলার পরে বেশ কিছুটা স্বস্তিতে ট্রাইব্যুনালে আবেদন করা ভোটাররা। এখন তাঁরা অনেকেই আশায় রয়েছেন, নাম নিষ্পত্তি হলে ভোট দিতে পারবেন। ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরে অনেকেই চিন্তিত ছিলেন, এবারের ভোট দিতে পারবেন না তাঁরা। কিন্তু সুপ্রিমো কোর্টের নির্দেশে সেই সমস্যা কাটতে চলেছে। প্রথম দফার নির্বাচনের আগে ২১ এপ্রিল ও দ্বিতীয় দফার আগে ২৭ এপ্রিলের মধ্যে যারা যারা বৈধ প্রমাণিত হবে, তাঁরা এবার ভোটদানের সুযোগ পাবেন। 

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল