‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ আমার থেকে খুশি কেউ নয়। SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বললেন, কোচবিহার থেকে ফেরার পথে এই খবর পেয়ে তিনি আনন্দিত। বৈধ ভোটারদের নাম বাদ যাবে না। দীর্ঘদিন ধরে বলে আসছিলেন তিনি। সুপ্রিম কোর্টের এদিনের রায়ে তাই খুব খুশি।

তিনি আরও বলেছেন, কর্মীদের কাছে তিনি জানাবেন ভোটারদের বাড়িতে বাড়িতে যেতে। ২১ ও ২৭ এপ্রিল ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বের হলে তা মিলিয়ে দেখতে হবে। তালিকা মিলিয়ে, যাদের নাম নতুন করে উঠবে, তাঁদের বাড়িতে গিয়ে জানাতে হবে। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। ভোটাররা যাতে ভোটের দিন ভোট দিতে পারেন, সেদিকে লক্ষ্য রাখার কথাও বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ে তিনি অত্যন্ত খুশি। এতদিন তিনি যেটা বলে আসছিলেন, সেটা প্রাধান্য পাওয়ায় আনন্দিত তিনি। এই জয় মা-মাটি মানুষের জয়। 

নির্বাচনের কয়েকদিন আগে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়। বৃহস্পতিবার জানিয়ে দিল আদালত। এতেই কমিশন বড় ধাক্কা খেল বলা যেতেই পারে। এদিন আদালত জানিয়েছে, ভোটের দুদিন আগে নিষ্পত্তি হওয়া নাম তালিকায় সংযুক্ত করতে হবে। ২১ ও ২৭ এপ্রিলের মধ্যে যে সকল ভোটারদের নাম নিষ্পত্তি হবে, তাঁদের নাম ঢোকাতে হবে ভোটার তালিকাতে। অর্থাৎ আরও কিছু বৈধ ভোটার ভোটদানের সুযোগ পাবেন। ভোটাধিকারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য।

বর্তমানে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছিল। একবার তালিকা ফ্রিজ হলে নতুন করে নাম ঢোকানো বা বাদ দেওয়া যায় না। কিন্তু আদালত নির্দেশ দিয়েছে, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নাম এবার ঢোকাতে হবে ভোটার তালিকায়। এতেই বড় জয় দেখছে রাজ্য। বৃহস্পতিবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। আর্টিকল ১৪২ অর্থাৎ সংবিধানের ১৪২ তম অনুচ্ছেদ অনুসারে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে শীর্ষ আদালত।

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল