চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

নিজস্ব প্রতিনিধি: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশা এয়ার এবং স্পাইসজেট এয়ারলাইন্সের দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ। খসে পড়ল ডানা। অল্পের জন্যে বাঁচলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিমানবন্দরে দুটি বিমানের ট্যাক্সিং করার সময়ে। যখন দুটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে খসে পড়ে যায় স্পাইসজেট বিমানের ডান ডানার অংশ। এই ঘটনার কারণে স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটির উড্ডয়ন চটজলদি স্থগিত করা হয়। ইতিমধ্যেই সংঘর্ষের প্রভাবে বিমানের ডানা দুটির ছিন্নভিন্ন হওয়ার ছবি সামনে এসেছে। এছাড়া আকাসা বিমানটির বা দিকের হরাইজন্টাল স্ট্যাবিলাইজারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশা বিমানটি দিল্লি থেকে হায়দরাবাদে যাচ্ছিল, বিমানটির নাম কিউপি ১৪০৬, কিন্তু এই ঘটনার কারণে বিমানটিকে বে-তে ফিরে আসতে হয়।

এই ঘটনায় স্পাইসজেটের একজন মুখপাত্র বলেছেন, ‘১৬ এপ্রিল, ২০২৬ তারিখে, দিল্লি বিমানবন্দরে ট্যাক্সিং করার সময় স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমান দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় বিমানটির ডান দিকের উইংলেট ক্ষতিগ্রস্ত হয় এবং অপর এয়ারলাইনটির বিমানটিরও বা দিকের হরাইজন্টাল স্ট্যাবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, স্পাইসজেটের এই বিমানটিকে দিল্লি বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়েছে।” অন্যদিকে আকাশার একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে আকাশার বিমানটি স্থির ছিল, তখনই অন্য একটি এয়ারলাইনের বিমান সেটির সঙ্গে ধাক্কা খায়। তবে বড় ক্ষতি হয়নি। সকল যাত্রী ও ক্রু নিরাপদে অবতরণ করেছেন এবং আমাদের গ্রাউন্ড টিম যাত্রীদের যত দ্রুত সম্ভব হায়দরাবাদে নিয়ে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নিয়েছে।’

তবে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। উভয় বিমান সংস্থাই জানিয়েছে যে, ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। গত সপ্তাহে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ধরনের ঘটনা ঘটেছিল। যখন বে এরিয়ায় পার্ক করা একটি ইন্ডিগো বিমানকে একটি গাড়ি ধাক্কা দেয়। ইন্ডিগো এয়ারলাইন্সের মতে, গাড়িটি তৃতীয় পক্ষের ছিল এবং তাতে কোনও চালক ছিল না। গাড়িটি হঠাৎ গতি বাড়িয়ে বে এরিয়ায় পার্ক করা বিমানটিকে ধাক্কা দেয়। নিরাপত্তার কারণে ইন্ডিগো অবিলম্বে বিমানটিকে পরিষেবা থেকে সরিয়ে নেয়।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ