চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) অফিসে জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে অভিযুক্ত কর্মী নিদা খান গত এক সপ্তাহ ধরে পলাতক। এদিকে পুলিশকে তার অবস্থান সম্পর্কে বারবার ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন তার স্বামী মইন নাভিদ ইকবাল খান। জানা গেছে, নিদা খান আগে নাসিকের TCS ইউনিটে কর্মরত ছিলেন। প্রায় দুই মাস আগে তাকে মুম্বইয়ের মালাড ও হিরানন্দানি অফিসে বদলি করা হয়। সেই সময়েই তার স্বামী থানের মুদ্রায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এ লজিস্টিক্স অফিসার হিসেবে চাকরি পান।

তবে ‘ধর্মান্তর’ সংক্রান্ত অভিযোেগ সামনে আসার পরই নিদা খানকে চাকরি থেকে সাসপেন্ড করে TCS। এরপর থেকেই তিনি গ্রেফতার এড়াতে গা-ঢাকা দেন। শুক্রবার পুলিশ তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ১৪ এপ্রিল নিদা বাড়ি ছেড়ে এক আত্মীয়ের কাছে থাকতে গিয়েছেন। কিন্তু পুলিশ ওই আত্মীয়ের বাড়িতে পৌঁছে সেটি তালাবন্ধ অবস্থায় পায় এবং নিদা ও ওই আত্মীয়ের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে তার স্বামী দাবি করেন, নিদার খালা নুরি শেখ তাকে নাসিকে নিয়ে গিয়েছেন, যদিও বর্তমানে তিনি ঠিক কোথায় আছেন তা তিনি জানেন না বলে জানান।

ঘটনার সূত্রপাত হয়, যখন TCS-এর নাসিক শাখার এক মহিলা কর্মী সহকর্মী দানিশ শেখের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করেন। পরে জানা যায়, দানিশ আগে থেকেই বিবাহিত ছিলেন। অভিযোগ রয়েছে, দানিশের বোন নিদা খান ওই মহিলাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিয়েছিলেন। তদন্ত শুরু হতেই আরও সাতজন মহিলা মানসিক ও যৌন হয়রানির অভিযোেগ নিয়ে সামনে আসেন। ইতিমধ্যে এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নিদা খান আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ