ডেভিড পেইনের বদলে দক্ষিণ আফ্রিকার জোরে বোলারকে দলে নিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মাঝপথে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দুটি বড় ধাক্কা খেয়েছে। ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স এবং ডেভিড পেইন চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কাব্য মারানের দল ব্রাইডন কার্সের পরিবর্তে শ্রীলঙ্কার ফাস্ট বোলার দিলশান মাদুশাঙ্কাকে দলে নিয়েছে আগেই। এবার ডেভিড পেইনের বদলে কে খেলবেন সেই নামই ঘোষণা করেছে হায়দরাবাদ। ডেভিড পেইনের জায়গায় খেলবেন জেরাল্ড কোয়েৎজি।

ডেভিড পেইন চলতি মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। এটাই ছিল তাঁর অভিষেক ম্যাচ।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ৩৫ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। ক্রমাগত গোড়ালির সমস্যার কারণে ডেভিড পেইন টুর্নামেন্ট থেকে ছিটকে যান। চোটের কারণে  ক্যারিয়ারের শুরুতেই ধাক্কা খেয়েছেন তিনি। তবে তাঁর বদলে হায়দরাবাদ এখন কোয়েৎজির মতো একজন আক্রমণাত্মক ও দ্রুতগতির বোলারের ওপর  ভরসা করছে।  এই দক্ষিণ আফ্রিকান পেসার ২ কোটি  টাকাতে দলে যোগ দিয়েছেন। তাঁর আগমন সানরাইজার্স হায়দরাবাদের  জন্য একটি গেম-চেঞ্জার  বিষয় হতে পারে। 

আরও পড়ুন: আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার 

ডেভিড পেইনের বদলে আসা কোয়েৎজি আইপিএলে  মোট ১৪টি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০টি এবং ২০২৫ সালে গুজরাট টাইটান্সের হয়ে ৪টি ম্যাচ খেলার  খেলেছেন তিনি। আইপিএল কেরিয়ারে এখন পর্যন্ত ১৫টি উইকেট শিকার করেছেন এই প্রোটিয়া স্পিডস্টার।  

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের