চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বের ক্রিকেটাররা যেখানে আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন সেখানে উলটপুরাণ ঘটিয়েছেন ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলী। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আইপিএল ছেড়েছেন। কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন ৩৮ বছর বয়সী তারকা ক্রিকেটার।

পাক সংবাদমাধ্যম ‘এআরওয়াই’ পডকাস্টে দেওয়া সাক্ষা‍ৎকারে মঈন আলী বলেছেন, ‘কয়েকটি কারণ আছে। আমার বয়স এখন ৩৮, এবং আমি এখনও খেলতে, ভাল করতে এবং আমার ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘায়িত করতে চাই। এখানে আসার সিদ্ধান্তে করাচি একটি বড় ভূমিকা রেখেছে। এটি একটি সংক্ষিপ্ত প্রতিযোগিতা, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।’

গত বছর অর্থা‍ৎ ২০২৫ সালে ২ কোটি  টাকা দিয়ে মঈনকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ৬টি ম্যাচ খেললেও মাত্র ৫ রান করেছিলেন। সেই কারণেই কেকেআর ছাড়লেন কিনা জানতে চাওয়া হলে ইংল্যান্ডের এই প্রাক্তন অলরাউন্ডার বলেন, ‘গত বছর আইপিএলে আমি অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাট করার সুযোগও পেয়েছি মাত্র দুবার। এই পর্যায়ে আমি মাঠে থাকতে চাই। আমি ব্যাট করতে চাই। আমার মনে হচ্ছে, ক্যারিয়ারের শেষ দিকে এসে আমি ভাল ক্রিকেট খেলছি এবং আমি এভাবেই চালিয়ে যেতে চাই।’ কোনও দলে জায়গা পাওয়া যে নিশ্চিত নয়, তা উল্লেখ করে ৩৮ বছর বয়সী প্রাক্তন অলরাউন্ডার বলেন, ‘কোথাও জায়গা পাওয়া নিশ্চিত নয়। এমনকি এখানেও না, কিন্তু আমি আমার ক্রিকেটটা যতটা সম্ভব উপভোগ করতে চাই। আমি সবসময় পিএসএল খেলার অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

বিরাট কোহলির ‘লাইক’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুখ খুললেন জার্মান নেটপ্রভাবী

ডেভিড পেইনের বদলে দক্ষিণ আফ্রিকার জোরে বোলারকে দলে নিল হায়দরাবাদ

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ