TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) অফিসকে ঘিরে ওঠা জোরপূর্বক ধর্মান্তর ও যৌন হেনস্তার অভিযোগের তদন্ত শুরু করেছে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি। শনিবার আইনজীবী মনিকা অরোরা জানান, কমিটি ঘটনাটির সত্যতা যাচাই করতে সব পক্ষের সঙ্গে কথা বলবে। তিনি বলেন, “আমরা TCS-এর ঘটনাটি তদন্ত করতে এসেছি এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলব। সব পক্ষের বক্তব্য শোনার পরই রিপোর্ট ও সুপারিশ তৈরি করা হবে।”

অরোরা জানান, এই কমিটিতে মোট চারজন সদস্য রয়েছেন-একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক, একজন আইনজীবী এবং ন্যাশনাল কমিশন ফর উইমেন-এর একজন সমন্বয়কারী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রে উত্তেজনা বাড়ছে। অভিযোগিত জোরপূর্বক ধর্মান্তর মামলায় সফি শেখ ও রেজা মেমন নামে দুই অভিযুক্তকে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

TCS-এর সিইও কে. কৃত্তিভাসন জানিয়েছেন, সংস্থার অভ্যন্তরীণ তদন্তে সহায়তার জন্য ডেলয়েট ও ট্রিলিগ্যাল-এর মতো বিশেষজ্ঞ সংস্থাকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি স্বাধীন পরিচালক কেকি মিস্ত্রির নেতৃত্বে একটি তদারকি কমিটিও গঠন করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনাকে “খুবই গুরুতর” বলে উল্লেখ করে জানিয়েছেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনে “কর্পোরেট জিহাদ” দিকটিও খতিয়ে দেখা হবে।অন্যদিকে মানবাধিকার কমিশনও বিষয়টি নোটিসে নিয়ে TCS-কে গত তিন বছরের অভিযোগ, POSH কমিটি এবং বিভিন্ন অফিসের তথ্য দিতে বলেছে। ইতিমধ্যেই এই ঘটনায় মোট নয়টি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল