হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের  প্রভাব আরও বাড়াল হরমুজ প্রণালি ঘিরে ইরান-মার্কিন টানাপোড়েন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী ঘোষণা করেছে, আপাতত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করার চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

 ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, আমেরিকা-ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর যে নৌ অবরোধ আরোপ করেছে তা প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। ইরানের দাবি, এই অবরোধ বর্তমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং তা অগ্রহণযোগ্য।বিবৃতিতে আরও বলা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগরে নোঙর করা জাহাজগুলো যেন নিজ অবস্থান থেকে না সরে। কেউ যদি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তবে তাকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবো এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং আলোচনায় জ্যেষ্ঠ প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অদক্ষ ও অজ্ঞ সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান আমেরিকাকে কোনোভাবেই চাপের মুখে ফেলতে পারবে না। তিনি বলেন, ইরানের সঙ্গে সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও জানিয়েছেন, দেশের নৌবাহিনী যে কোনো শত্রুর মোকাবিলায় প্রস্তুত। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল