স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার উন্নত স্বাস্থ্য ব্যবস্থার আড়ালেও ক্রমশ সামনে আসছে নানা সমস্যার ছবি। চিকিৎসক ও নার্সের ঘাটতির কারণে বহু রোগী সময়মতো চিকিৎসা পাচ্ছেন না। সম্প্রতি এমনই এক ঘটনার সামনে এসেছে কানাডার কুইবেক প্রদেশে। কুইবেকের বাসিন্দা রোজ গেরভে (Rose Gervais) তার তৃতীয় সন্তানের জন্মের অপেক্ষায় ছিলেন। গর্ভাবস্থার ১২ সপ্তাহের নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা জানান, ভ্রূণের মস্তিষ্কের সঠিক বিকাশ হয়নি এবং এই অবস্থায় গর্ভধারণ চালিয়ে যাওয়া সম্ভব নয়। চিকিৎসকদের মতে, এই পরিস্থিতিতে গর্ভপাতই একমাত্র চিকিৎসা পদ্ধতি।

কিন্তু সমস্যার শুরু সেখানেই। ১২ সপ্তাহের বেশি গর্ভকাল হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাতের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা প্রয়োজন ছিল, যা তার এলাকার হাসপাতালে সহজলভ্য ছিল না। নিকটতম বিকল্প ছিল কুইবেক সিটি, তবে সেখানেও অ্যাপয়েন্টমেন্ট পেতে কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছিল। চিকিৎসা ব্যবস্থায় কর্মীর ঘাটতি, সীমিত অপারেশন স্লট এবং রোগীর বাড়তি চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এদিকে শারীরিক ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন রোজ। অবশেষে তিনি ও তার পরিবার প্রায় ৯০০ কিলোমিটার দূরে মন্ট্রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে পৌঁছাতে বিমান ভাড়া ও চিকিৎসা সংক্রান্ত অতিরিক্ত খরচ বহন করতে হয়, যদিও কানাডায় স্বাস্থ্যসেবা মূলত বিনামূল্যে।

মন্ট্রিয়ালে পৌঁছে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত করানো হয়। পরে রোজ জানান, সন্তান হারানোর যন্ত্রণা যেমন ছিল, তেমনি চিকিৎসা ব্যবস্থার জটিলতা সামলানোও ছিল অত্যন্ত কঠিন। চিকিৎসকদের মতে, এটি কোনও একক ঘটনা নয়। কর্মীর ঘাটতি ও বাড়তি চাপের কারণে কানাডার অনেক হাসপাতালেই রোগীদের দূর শহরে পাঠাতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কানাডায় চিকিৎসা পরিকাঠামো থাকলেও তা সব জায়গায় সমানভাবে সহজলভ্য নয়।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!