পরকীয়ায় জড়িয়েছে ৫২ বছরের স্ত্রী, সন্দেহের জেরে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বয়সে ছোট স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেহ যে কতটা ভয়াবহ হতে পারে সেই প্রমাণই মিলল ফের একবার।   উত্তরপ্রদেশের বান্দায় ঘটেছে ভয়াবহ ঘটনা। পরকীয়ায় জড়িয়েছেন ৫২ বছরের স্ত্রী, এই সন্দেহে  এক ব্যক্তি ঘটালেন ভয়ঙ্কর ঘটনা। নিজের স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ৪৮ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। তারপর তিনি নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা  গিয়েছে,  অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়ে সন্দেহ করতেন।  

ঘটনাটি বাবেরু কোতোয়ালি এলাকার। মুরাওয়াল ফাঁড়ি এলাকার বাঘেটা গ্রামের বাসিন্দা ৫২ বছর বয়সী সরফিয়া তার স্বামী মুবিনের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন। পুলিশের  মতে, স্বামী তার স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন, যার ফলে তাদের মধ্যে প্রতিদিন তর্ক-বিতর্ক হতো। গত বৃহস্পতিবার   তর্কের পর তিনি কুড়াল দিয়ে স্ত্রীকে চারবার আঘাত করেন। তাতেই মৃত্যু হয় মহিলার। খুনের পর  ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। কোচিং থেকে বাড়ি ফিরে তাদের মেয়ে মায়ের রক্তাক্ত  দেহ দেখে আতঙ্কিত হয়ে পড়ে।  ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

আরও পড়ুন: দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

স্ত্রীকে খুনের পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ তদন্তের সময়ে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে।  খবর পেয়ে পুলিশ ও অন্যান্য তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল বাগেহতা গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সী মুবিন শেখ কুড়াল দিয়ে তার স্ত্রীকে খুন করেন। তারপর বাবেরু থানায় একটি মামলা দায়ের করা হয়।  সেই ঘটনার পরেই বাবেরু থানা এলাকার গৌরীখানপুর গ্রামে একটি গাছে ঝুলে মুবিন আত্মহত্যা করেন।  

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত