দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেত্রী অনীত পাড্ডা-র জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সম্প্রতি প্রয়াত হয়েছেন তাঁর প্রিয় দাদু। দাদুর মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাদুর হাত ধরে থাকা একটি ছবি শেয়ার করেন অনীত। ছবির সঙ্গে একটি দীর্ঘ আবেগময় বার্তায় তিনি লেখেন, দাদুই ছিলেন তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। স্মৃতির অনেক কিছু ভুলে গেলেও দাদুর ভালোবাসা কখনও ফিকে হয়ে যায়নি। পোস্টে অনীত লেখেন, “আমার জীবনের একমাত্র ভালোবাসা তুমি। স্মৃতি হারিয়ে যাচ্ছিল, তবু ভালোবাসা ভুলে যাওনি। তুমি হয়তো অনেক কিছু মনে রাখতে পারোনি, কিন্তু ভালোবাসা দিয়ে জরিয়ে রেখেছিল সবাইকে।” অভিনেত্রী আরও জানান, দাদুর স্মৃতি, তাঁর রসিকতা, গল্প এবং ভালোবাসা তিনি সারাজীবন বয়ে নিয়ে চলবেন।উল্লেখ্য, অনীত আগেই জানিয়েছিলেন যে তাঁর দাদু আলঝেইমার রোগ-এ ভুগছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দাদু অনেক সময় তাঁর নাম ভুলে যেতেন, কিন্তু স্নেহভরে ডাকতেন ‘হীরাপুত’ বা ‘মাখন’ বলে। সেই অভিজ্ঞতাই তাঁর অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রেরণা হয়ে ওঠে।

ক্যারিয়ারের শুরুতে মডেলিং দিয়ে যাত্রা শুরু করেন অনীত। ২০২২ সালে সালাম ভেঙ্কি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। পরে ‘বিগ গার্লস ডোন্ট ক্রায়’ সিরিজে অভিনয় করে নজর কাড়েন। তবে Saiyaara ছবির সাফল্যই তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়েও দাদুর স্মৃতি আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন অভিনেত্রী।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত