চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

নিজস্ব প্রতিনিধি:  হার্দিক পাণ্ড্যে ও ক্রুনাল পাণ্ড্যে দুই ভাই দাপুটে ক্রিকেটার। তবে আইপিএলে তাঁরা খেলছেন দুটি আলাদা দলের হয়ে। হার্দিক মুম্বইয়ের অধিনায়ক আর ক্রুনাল খেলছেন আরসিবির হয়েছে। গত কয়েকদিন ধরে দুই  ভাইয়ের সম্পর্ক নিয়ে চলছে কাটাছেঁড়া। শোনা যাচ্ছে তাঁদের  সম্পর্কে দুরত্ব তৈরি হয়েছে। কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে হার্দিক আউট হয়ে যাওয়ার পর ক্রুনালকে আনন্দে মেতে উঠতে দেখা যায়। তারপর থেকেই দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে চলছে কাটাছেঁড়া। সত্যিই কি সম্পর্ক ঠেকেছে তলানিতে? এই নিয়ে এবার সব কিছু স্পষ্ট করে দিলেন আরসিবি খেলোয়াড়।  

দুই ভাইয়ের বিচ্ছেদের সমস্ত জল্পনায়  ইতি টেনেছেন ক্রুনাল । আরসিবির এই তারকা অলরাউন্ডার স্পষ্ট জানিয়েছেন, তাঁর এবং ভাই হার্দিকের মধ্যে কোনও ধরনের সমস্যা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্রুনাল হাসতে হাসতেই বিষয়টি উড়িয়ে দেন।  দানিশ সাইতের সঙ্গে  পডকাস্টে  ক্রুনালকে মজার ছলে প্রশ্ন করা হয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের সঙ্গে  তার সবকিছু ঠিক আছে কিনা। সেই  প্রশ্নের জবাবে বাঁহাতি এই ব্যাটসম্যান নিশ্চিত করেছেন  তাঁদের মধ্যে সবকিছু ঠিক আছে।  দানিশ যখন জিজ্ঞেস করেন, “সব ঠিক আছে, নাকি কোনো  ঝগড়া  হচ্ছে?”  ক্রুনাল প্রশ্ন শুনে হাসতে থাকেন এবং জানান তাঁদের মধ্যে কোনও সমস্যাই নেই। সব মিলিয়ে, হার্দিক-ক্রুনাল সম্পর্ক নিয়ে যে জল্পনা চলছিল, তা আপাতত পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ভিডিওর পরবর্তী অংশে, লখনউ সুপার জায়ান্টসের তরুণ খেলোয়াড় মুকুল চৌধুরীকে স্লেজিং করার অভিযোগের বিষয়েও ক্রুনাল মুখ খুলেছেন । তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি কেবল তার সঙ্গে   খোলামেলাভাবেই কথা বলছিলেন, কিন্তু  তার  কাজটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, “লোকেরা বলছিল একজন তরুণকে স্লেজিং করা হচ্ছে। আমি ওকে বল করেছিলাম, প্রথম বলেই ও একটা প্যাডেল মেরেছিল। আমি ওকে স্লেজিং করিনি, শুধু বলেছিলাম,  মুকুল, তুমি তো একজন তরুণ, তুমি লং-অন বা লং-অফের ওপর দিয়ে ছক্কা মারতে পারো, ওখানেই মারো।  ও হাসছিল, এটা শুধুই একটা মজা ছিল। আমার চুলের স্টাইল দেখে লোকে ভাবে আমি খুব গম্ভীর আর রাগী, কিন্তু আমি তেমন নই।” 

Published by:

Share Link:

More Releted News:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ