ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার খেলতে নেমেই ঝড় তোলেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা। তাঁর অপরাজিত ১৩৫ রানের দৌলতে লখনউ ২ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে। তাদের করা এই রানের পাহাড় মঙ্গলবার পেরাতে পারেনি অক্ষর প্যাটেলের দিল্লি। শেষ পর্যন্ত লড়াই করে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে দিল্লি। এদিন ৪৭ রানে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।  

আজ জিততে হলে শুরু থেকেই চালিয়ে খেলতে হত দিল্লির খেলোয়াড়দের। সেটাই করার চেষ্টা করেছিলেন দিল্লির দুই ওপেনার। তবে তাঁরা ব্যর্থ হন। পাথুম নিশঙ্কা মাত্র ৬ বলে ৮ রান করে ফিরে যান সাজঘরে। বড় রান তারা করতে নেমে লড়াই করেছিলেন দিল্লির উইকেট কিপার কে এল রাহুল। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে ৩৭ রান করে সাকিব হাসানের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এদিন দিল্লির হয়ে একমাত্র অর্ধশতরান করেন নীতীশ রানা। ৩০ বলে ৫৭ রান করেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি অভিষেক  দুর্দান্ত ফিল্ডিং ও করেছেন । নিয়েছেন দুটি ক্যাচ। ডেভিড মিলার শূন্য রানে আউট হয়ে যান। ট্রিস্টান স্টাবস  ১৬ বলে ২৭ রান করে আউট হন। আশুতোষ শর্মা ১০ বলে ১৪ রান করে আউট হন। অধিনায়ক অক্ষর প্যাটেল এদিন খেলতেই পারেননি। মাত্র ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষের দিকে পর পর উইকেট পড়তে থাকে। 

রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। শুরু থেকেই হাত খুলে মারতে শুরু করেন হায়দরাবাদের গোড়াপত্তনকারী দুই ব্যাটার অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। আর দুই ব্যাটারের হাতে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন মুকেশ কুমার-নীতীশ রানারা। ২৮ বলেই ৫০ রান যোগ করেন অভিষেক-হেড। পাওয়ার প্লে শেষে হায়দরাবাদের রান দাঁড়ায় বিনা উইকেটে ৬৭। ২৫ বলেই ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন অভিষেক। শেষ পর্যন্ত নবম ওভারে বল করতে এসে হেডকে (২৬ বলে ৩৭) ফিরিয়ে ৯৭ রানের পার্টনারশিপ ভাঙেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। তবে হেডকে হারালেও ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন অভিষেক।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক ঈশান কিশনের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় রানের ইনিংসের দিকে নিয়ে যান। ১৩ ওভারেই দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। ৪৭ বলেই আইপিএলে দ্বিতীয় শতরানে পৌঁছে যান অভিষেক। হাত খুলে মারতে থাকা ঈশান কিশন পঞ্চদশ ওভারে নীতীশ রানার বলে পর পর দুই ছক্কা ও একটি চার হাঁকান। পরের বলে অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে দুটি চার ও এক ছক্কার সাহায্যে করে যান ১৩ বলে ২৫। এর পর অভিষেক ও হাইনরিখ ক্লাসেন জুটি বেঁধে ১৭তম ওভারেই দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত বিধ্বংসী মূর্তি ধারন করেন ক্লাসেন। রানের পাহাড় গড়ে হায়দরাবাদ।

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার