চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথমদফার নির্বাচনের আগে ২ তৃণমূল নেতাকে ‘গৃহবন্দি’ রাখার অভিযোগ, শোরগোল আলিপুরদুয়ারে

নিজস্ব প্রতিনিধি: ২৩ এপ্রিল, প্রথমদফার নির্বাচন আলিপুরদুয়ারে। আর এই ভোটের আগের দিন আলিপুরদুয়ারের দুই তৃণমূল নেতাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে স্থানীয় প্রশাসন মনোরঞ্জন দে ও বিপ্লব নার্জিনারিকে বাড়ি থেকে না বেরনের কথা বলেছে। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল নেতাদের মধ্যে।

সভাধিপতি মনোরঞ্জন দে ও কুমারগ্রামের তৃণমূল নেতা বিপ্লব নার্জিনারিকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার অভিযোগ, তাঁদের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নির্বাচনে প্রভাব পড়বে না বলেই দাবি তাঁর।

সূত্রের খবর, বিপ্লব নার্জিনারিকে ফোন করা হলে তিনি  বলেন, ‘আমাকে থানায় ডেকে নিয়ে বলা হয়েছে, ভোটের দিন কোনও একটি নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। বাইরে বেরলে ব্যবস্থা নেওয়া হবে।  বুথে যেতেও বারণ করা হয়েছে। এই সবকিছু নির্বাচন কমিশনের চক্রান্ত।‘

পাশাপাশি, আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। আপনাদের কাছে যে খবর আছে তা সত্যি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকায়, এলাকায় তৃণমূলের নেতা-কর্মীদের ধমকানো হচ্ছে। আমাদের দুই নেতাকে গৃহবন্দি করা হয়েছে। বিজেপির এই অত্যাচারের জবাব বাংলার মানুষ দেবে।‘

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ এপ্রিল) কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না।  বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানায়, সন্ধ্যা ৬টার পর থেকে রাস্তায় বাইক নিয়ে বেরোনো যাবে না। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। বাইক মিছিল তো করাই যাবে না, সেই সঙ্গে খুব জরুরি দরকার ছাড়া বাইক নিয়ে বেরনো যাবে না বলে উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ