দেখে নিন, কীভাবে খেলবেন প্রেম দিবসের বিশেষ গেম ‘Google Doodle’

ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত। না, সত্যিই বসন্ত এসে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত। না, সত্যিই বসন্ত এসে গিয়েছে। আর সেই সঙ্গে ফুলও ফুটেছে। না, প্রকৃতিতে নয় মানুষের মনে। কারণ, আজ যে ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসার দিবস। চোখে-চোখ, হাতে-হাত রেখে প্রিয় মানুষটির সঙ্গে প্রেমে ডুব দেওয়ার দিন। আর এই বিশেষ দিনটিকে Google সেলিব্রেট করবে না তা কি হয়? না হয় না। প্রেমের ঢেউয়ে ভেসেছে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিনটিও। 

সুন্দরভাবে সেজে ওঠার সঙ্গে ইউজারদের জন্য একটা ভালো এবং মজাদার ভার্চুয়াল গেমও এনেছে Google। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশেষ Doodle এনে ব্যবহারকারীদের নজর কাড়ার চেষ্টা করল এই সার্চিং সংস্থাটি। যার নাম রাখা হয়েছে  ‘Google Doodle’। ভালোবাসার দিনে একে অপরের মধ্যে দুরত্ব কমানোর জন্যই এই চিন্তাভাবনা Google-এর। ‘Google Doodle’-এর এই পেজে অ্যানিমেশনের মাধ্যমে সকলকে বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে, ‘ভালোবাসা পথে বাধা এবং জটিলতা আসতেই পারে। তবে ইচ্ছা থাকলে পরস্পর পরস্পরের কাছে ঠিক পৌঁছে যেতে পারবেন।

এবার জেনে নেওয়া যাক কীভাবে খেলবেন ‘Google Doodle’ গেম। বিষয়টা খুবই সহজ। Google-এর লোগোর নিচে কয়েকটি লাইন ও চিহ্ন রয়েছে। সেটির সঙ্গে Google-এর লোগোকে অ্যাডজাস্ট করতে হবে। তার ফলে Google পাইপের মতো আকার ধারন করবে। আর এরপরই দু’টি প্রাণী পাবে ভালোবাসার স্পর্শ। যেকোনও বিশেষ দিন এবং উৎসবে রঙিন হয়ে সেলিব্রেশনে মেতে ওঠে Google। এবারও তার অন্যথা হল না।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল