দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। প্রথম দফাতে রয়েছে একাধিক হেভিওয়েট কেন্দ্র ও হেভিওয়েট প্রার্থী। সকাল থেকেও শাসক-বিরোধী দলের নেতারা গণতন্ত্রণের উৎসবে সামিল হয়েছেন। নিজের নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালরা, পবিত্র কররা। ভোট দিয়ে জানাচ্ছেন নিজেদের মতামত। 

সকাল সকাল ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল এলআইসি অফিসের ২৪৩ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর অগ্নিমিত্রা বলেন, “নিজের বুথে এসেছি ভোট দিতে। আমি আসানসোল উত্তরের ভোটার। আগে ভোট দেব। তার পরে অন্য জায়গা যাব। মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কাকে তাঁরা চান।”

আরও পড়ুন: ‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

নন্দীগ্রামে ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মানুষ চাইছে এই দুর্নীতিবাজদের সরকার চলে যাক। মানুষ চাইছে পরিবর্তন হোক। পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি আসনেই আমরা জয় লাভ করব। কেউ রুখতে পারবে না। সব ভোট পদ্মফুলেই পড়ছে। মোদিজির নেতৃত্বে রাজ্যে নতুন সরকার আসবে। নন্দীগ্রামে আমার জয়ের ব্যবধান বাড়বে।’’ ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। 

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

শালবনিতে ভোটারদের প্রভাবিত করতে গিয়ে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার বিজেপি নেতা

কোতুলপুরের গ্রামে ঢুকে মহিলাদের মারধর, বাইক ভাঙচুর, তাণ্ডব চালাল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ