‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : রাজ্যে চলছে প্রথম দফার নির্বাচন। বৃহস্পতিবার ১৫২  আসনে চলছে ভোট গ্রহণ। এই দফায় অন্যতম হটকেন্দ্র নন্দীগ্রাম। বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের পবিত্র কর। সকাল থেকে নন্দীগ্রাম কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের। এদিন সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে ভোট দিলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। সাত নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদন ভোটকেন্দ্র তাঁর। এদিন সকালে ভোট দেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে হেসে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। 

এই পবিত্র কর শুভেন্দুর এক সময়ের ঘনিষ্ট সঙ্গী ছিলেন। ২০২১ সালে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে গিয়েছিলেন তিনি। সেখানে মোহভঙ্গ হতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। হিন্দুভোট একত্রিত করে গত বিধানসভায় শুভেন্দুকে জিতিয়ে দেওয়ার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই পবিত্র কর। এবার ছবিটা কী হয় সেটাই দেখার।

এদিন সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। নন্দীগ্রামের নন্দনায়েকবাড় ৭৯ নম্বর বুথে ভোট দিলেন শুভেন্দু অধিকারী। এদিন টোটোয় চেপে নিজের কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন তিনি। সেখানে উত্তেজনা ছড়ায়। তাঁর পোলিং এজেন্টকে গ্রেফতার করার অভিযোগ করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের দিকে। ওই ওসিকে সরানোর দাবি তুলেছেন তিনি।পুলিশ অবজার্ভার এবং রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ফোন করে অভিযোগ জানিয়েছেন বলে শুভেন্দুর। ওসিকে সরানোর দাবির পাশাপাশি তিনি বলেছে, কমিশনের উদ্যোগে তিনি খুশি। বাকি সব ঠিক রয়েছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা