‘এবারে বাংলায় ভোট শান্তিপূর্ণ, হিংসার ঘটনা কমেছে,’ কমিশনকে দরাজ সার্টিফিকেট মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাংলায় এবারের ভোট আগের তুলনায় অনেক শান্তিপূর্ণ, নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থাৎ, বাংলায় এবারের ভোটে প্রশাসন ভালো কাজ করেছে এমনটাই বলতে চাইলেন মোদি। মত ঘাসফুল শিবিরের। আজ, বাংলার প্রথম দফার নির্বাচন চলছে। মোটের উপর স্বাভাবিক ভোটদান। সেই প্রসঙ্গে বলেত গিয়ে মোদি বলেন, ‘আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট চলছে। আমি সকল ভোটারকে অভিনন্দন জানাচ্ছি। সকলকে গণতন্ত্রের উৎসব পালন করতে হবে। আমি যত দিন রাজনীতিতে এসেছি, বলতে পারি গত ৫০ বছরে প্রথম এমন নির্বাচন হচ্ছে, যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে। আগে তো লোককে ফাঁসিতে ঝুলিয়ে বলত আত্মহত্যা করেছে। আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই।’

আরও পডুন: নন্দলাল বসুর নাতিকে সস্ত্রীক ফিরতে হল, ট্রাইব্যুনালের রায়েও ভোট দিতে পারলেন না

মোদি আরও বলেন, ‘রাজ্যের সরকারি কর্মচারীরা দায়িত্বের সঙ্গে কাজ করছেন। তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। ভোটদানের হার সব রেকর্ড ভেঙে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি ভয় দূর হচ্ছে। ভয় থেকে মুক্তি পেতে ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। আমি সব জায়গায় দেখতে পাচ্ছি, সকলেই বলছেন পাল্টানো দরকার। ৪ মে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়োৎসব হবে। মিষ্টি দেওয়া হবে, খাওয়ানো হবে ঝালমুড়িও। তবে আমি শুনেছি, আমার ঝালমুড়ি খাওয়াতে কিছু লোককে জোর ধাক্কা দিয়েছে। ঝালমুড়ি আমি খেয়েছি, কিন্তু ঝাল তৃণমূলের লেগেছে। আমি এ বার বাংলায় অনেক জায়গায় ঘুরেছি। দেখেছি মানুষ তৃণমূলের নেতা, বিধায়ক, মন্ত্রীদের কাজে অতিষ্ট। সেই কারণে অনেক জায়গায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। ১৫ বছর আগে বামেদের বিরুদ্ধে জনতা কেবল ফুঁ দিয়েছিল। কিন্তু এ বার তৃণমূলের জঙ্গলরাজের বিরুদ্ধে জনতা শঙ্খে ফুঁ দিচ্ছে। আমরা ভোটে লড়ছি না। এ বারের ভোট জনতা লড়ছে।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে