আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল জ্ঞানেশ কুমারের, ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর আজই আদালতের রায়ের নথি থাকার পরও ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি। সস্ত্রীক বুথে হাজির হয়েও ভোট না দিয়েই ফিরতে হল তাঁদের। সুপ্রিম কোর্ট থেকে ট্রাইবুনালের রায় থাকার পরেও শেষ পর্যন্ত ভোট দেওয়া হল না চিত্রকর নন্দলাল বসুর নাতি এবং তাঁর স্ত্রীর। আজ বোলপুরের এক ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যান বৃদ্ধ দম্পতি। কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায়। আর আজ নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেনকে ওই বুথের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের আধিকারিক জানান, ভোটার তালিকায় দু’জনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশ দেখান। তখন সেটির মুদ্রিত অংশ দেখাতে বলা হয়। সেটাও সুপ্রবুদ্ধ এবং দীপা দেখান। কিন্তু ভোট দিতে পারেননি। কারণ তখন তাঁদের বলা হয় সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। এই কথা শোনার পর বৃদ্ধ দম্পতি বোলপুর থেকে আর সিউড়ি গরমের মধ্যে না গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন বলে অভিযোগ। তাই ভোট না দিয়েই বাড়ি ফিরে যান তাঁরা।

অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে রয়েছেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই এখন অনেকে নির্বাচন কমিশনের মুণ্ডুপাত করছেন। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেনের। ট্রাইবুনালে নাম তোলার আর্জি জানান তাঁরা। এপ্রিল মাসের গোড়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, নন্দলাল বসুর নাতির করা আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।

এছাড়া এমন সহযোগিতা যে মিলবে তা ভাবতেও পারেননি তাঁরা। এসআইআরের তালিকা প্রকাশ হতেই দেখা যায় ওই দম্পতির নাম বিবেচনাধীন তালিকায়। বিচারকরা ওই তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তি করছেন। ধাপে ধাপে বের হতে থাকে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সেখানে দেখা যায়, সুপ্রবুদ্ধ এবং তাঁর স্ত্রীর নাম তালিকায় ওঠেনি। তখন তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দেশের সর্বোচ্চ আদালত ট্রাইবুনালকে প্রবুদ্ধবাবুদের আবেদনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। তার পর ট্রাইবুনালের নির্দেশে ওই বৃদ্ধ দম্পতির নাম ভোটার তালিকায় উঠে যায়। কিন্তু তারপরও ভোট দিতে পারলেন না তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ