দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। রাজ্যের কুর্সি দখলের লড়াইয়ে বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই দলের মুখ হবেন বলে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে পদ্ম শিবিরের সভাপতি রাখঢাক না রেখে জানিয়েছেন, ‘যোগী আদিত্যনাথকে সামনে রেখেই লড়বে দল।’ নীতিন নবীনের ওই মন্তব্য নিয়ে দলের অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে। যোগী বিরোধী হিসাবে পরিচিত বিজেপি নেতারা দলের শীর্ষ নেতার আলটপকা মন্তব্যে ক্ষুব্ধ।

মূলত কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে না ধরেই বিধানসভার ভোটে লড়াই করে বিজেপি। ক্ষমতা দখলের পরেই বেছে নেওয়া হয় নয়া মুখ্যমন্ত্রীকে। রাজস্থানের ভজনলাল শর্মা থেকে শুরু করে মধ্যপ্রদেশের মোহন যাদবকে রাজ্যপাটের দায়িত্ব দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জেপি নাড্ডা ও অমিত শাহরা। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের বাকি আরও এক বছর। যদিও কেশবপ্রসাদ মৌর্য সহ রাজ্যের একাধিক নেতা বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপরে হাড়ে-হাড়ে চটা। বিজেপির ব্রাক্ষণ ও রাজপুত সম্প্রদায়ের নেতারা ইতিমধ্যেই আলাদা-আলাদা গোষ্ঠী গড়ে যোগি বিরোধী অভিযান শুরু করেছেন। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হাত মাথার উপরে থাকায় আদিত্যনাথের বিরুদ্ধে তেমন কিছু করে উঠতে পারছেন না।

আগামী বছর বিধানসভা ভোটে যাতে যোগী আদিত্যনাথকে মুখ না করে দল লড়াই করে, বিজেপির অন্দরে সেই দাবি উঠেছে। কিন্তু বিপক্ষ শিবিরের সেই দাবি নস্যা‍ৎ করে দিলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে যোগী আদিত্যনাথ ও পুষ্কর সিং ধামির নেতৃত্বে সরকার চলছে। নিশ্চিতভাবেই ওঁরাই আগামী বিধানসভা ভোটে দলের মুখ হবেন।’

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ