দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে ‘ডায়েট কোক’ উধাও! সিলভার ক্যানের সংকটে বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়তেই ঠান্ডা পানীয়ের চাহিদা যখন তুঙ্গে, ঠিক তখনই বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে জনপ্রিয় সফট ড্রিংক ‘ডায়েট কোক’। মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর-সহ দেশের একাধিক শহরে এই  চিনি ছাড়া  এই পানীয় হঠাৎ করেই অপ্রতুল হয়ে পড়েছে। দোকানের তাক ফাঁকা, অনলাইন ডেলিভারি অ্যাপেও “আউট অফ স্টক”ভোক্তাদের মধ্যে হতাশা  সৃষ্টি  করেছে । এই সংকটের পিছনে অন্যতম মূল সমস্যা আন্তর্জাতিক  প্রেক্ষাপটে অ্যালুমিনিয়াম ক্যানের ঘাটতিকে ঘিরে তৈরি হয়েছে । বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাত, ক্যান তৈরির কাঁচামালের সরবরাহে বড়  পরিবর্তন ঘটিয়েছে,ফলে উৎপাদন ও সরবরাহ দুটোই ব্যাহত হয়েছে।

 

ভারতে ডায়েট কোক মূলত ক্যানেই বিক্রি হয়, যা এই সমস্যাকে আরও তীব্র করেছে।  অন্যান্য সফট ড্রিংকের মতো বোতলজাত বিকল্প না থাকায়, ক্যানের সংকট সরাসরি প্রভাব ফেলেছে এই পানীয়ের বাজারে। শহুরে জীবনযাত্রায় ‘লো-ক্যালোরি’ বা ‘গিল্ট-ফ্রি’ এই  পানীয়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ঠিক গরমের মরশুমে সেই চাহিদা পূরণ করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

 

এই পরিস্থিতি শুধু বাজারেই নয়, সোশ্যাল মিডিয়াতেও আলোড়ন তুলেছে। মিম, পোস্ট আর হতাশার মন্তব্যে ভরে উঠেছে নেটদুনিয়া। একটা সাধারন পানীয় যেন হঠাৎ করেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে, ডায়েট কোকের এই সংকট শুধু একটি পানীয়ের অভাব নয়। এটি বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থার টানাপোড়েন আর পরিবর্তিত ভোক্তা-সংস্কৃতির এক বাস্তব চিত্র তুলে ধরছে। এখন দেখার, কবে ফের বাজারে ফিরবে সেই পরিচিত সিলভার ক্যান।

Published by:

Share Link:

More Releted News:

এসি-র ঠান্ডা আরামেই লুকিয়ে বিপদ! বাড়ছে অজানা স্বাস্থ্যঝুঁকি

কোরিয়ান অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে রাজস্থানি ভোজ

প্রোটিনে ভরপুর ডাল-পালক উত্তাপম, বাচ্চাদের টিফিনে নতুন চমক

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

নীরবতায় প্রেমালাপ, জেন জি প্রজন্মের নতুন ট্রেন্ড ‘কবরস্থানে প্রেম’

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ