দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুথ কেন্দ্রে ভোট পড়ল এক ইভিএমে, গাড়িতে অন্য ইভিএম! সেক্টর অফিসারের বিরুদ্ধে ভোটযন্ত্র বদলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বাংলায় প্রথম দফার ভোট মিটতেই চারিদিক থেকে নানা অশান্তির খবর সামনে আসতে থাকে। যার মধ্যে বেশিরভাগটাই ইভিএমকে কেন্দ্র করে। কোথাও ইভিএম বদলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কোথাও ভোটযন্ত্র সরিয়ে নেওয়ার দাবি করছে তৃণমূল। তেমনই ইভিএম সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের হলদিবাড়িতে। রাতে ইভিএম বদলের অভিযোগ তুলে সরব হয় বিজেপি। গাড়ি থেকে দ্বিতীয় ইভিএম পাওয়া যায়। যাকে কেন্দ্র করে মধ্যরাতে তুমুল উত্তেজনা ছড়ায় সীমান্ত শহর হলদিবাড়িতে। বদলানো হতে পারে ইভিএম মেশিন। এই আশঙ্কায় সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী সমর্থকরা।

আরও পডুন: ‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বিজেপির অভিযোগ, কোনও নিরাপত্তা ছাড়া ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রে যাচ্ছিলেন সেক্টর অফিসার। সেই সময়ে সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী-সমর্থকরা। গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের ভোট হয় বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলে। ১৪০ ও ১৪১ নম্বর বুথের ভোটগ্রহণ হয় ওই স্কুলে। তারপরেই সিল করে কোনও নিরাপত্তা ছাড়াই ইভিএম নিয়ে বুথ কেন্দ্রে রওনা দেন সেক্টর অফিসার, এমনটাই অভিযোগ। বিজেপির দাবি, ওই অফিসারের গাড়িতে অন্য এক ইভিএম ছিল।

ঘটনাস্থলে পৌঁছয় মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায়, পৌঁছন বিজেপি নেতা অর্ঘ্য রায় প্রধান ও তাঁর অনুগামীরা। এরপর দীর্ঘ আলোচনার পর তাঁদের আশ্বস্ত করে বলা হয় ডিসিআরসিতে গিয়ে ইভিএম মেশিনটি পরীক্ষা করা হবে। তারপর ছেড়ে দেওয়া হয় গাড়িটিকে। পরে গাড়ির পিছন পিছন ডিসিআরসি কেন্দ্র পর্যন্ত যান বিজেপি প্রার্থী দধিরাম রায়।

Published by:

Share Link:

More Releted News:

রাজ্যে খুলছে সমস্ত মদের দোকান, কতদিন পর্যন্ত খোলা থাকবে?

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

চতুর্থবারের জন্য মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রামের শহিদের মা

ভোটের মুখে হাওড়া স্টেশন থেকে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল RPF

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই সাসপেন্ড হিঙ্গলগঞ্জ থানার ওসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ