দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

নিজস্ব প্রতিনিধি: ‘ওম পুরী আমার বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ওঁর জীবন ধ্বংস করে দিয়েছে’, সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অন্নু কাপুর। যদিও তিনি সাক্ষাৎকারে, ওম পুরীকে বলিউডের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রশংসা করেছেন। কিন্তু তারপরেও তাঁর বোনের জীবন ধ্বংস করার জন্য তাঁকে অভিযুক্ত করেছেন। জানা যায়, খুব অল্প সময়ের মধ্যেই অন্নু কাপুরের বোনের সঙ্গে ওম পুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সীমা যখন জানতে পারেন যে ওম পুরী তাঁর সঙ্গে প্রতারণা করেছেন, তখন তিনি বিয়ে ভেঙে বেরিয়ে আসেন। তবে জীবনের শেষ দিনগুলিতে ওম পুরীর সঙ্গে আবারও এক হয়েছিলেন সীমা কাপুর। তাঁরা একসঙ্গে থেকেছেন।

অন্নু কাপুরের কথায়, ‘ওম পুরী একজন অসাধারণ অভিনেতা ছিলেন। তাঁর মতো মহান অভিনেতা আর নেই। কিন্তু তিনি কারও স্বামী হয়েছিলেন, স্বামী হওয়ার পরেও স্ত্রীর দায়িত্ব নিতে পারেননি। তিনি এক নারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, দুর্ভাগ্যবশত আমি ওই নারীর ভাই। অথচ ভগবানের সুক্ষ্ম বিচার। দশ বছর আগেই তাঁর মৃত্যু হত। কিন্তু তাঁর শেষ সময়ে আমার বোন গিয়ে তাঁর যত্ন নেওয়া শুরু করে। তখন আমিও আমার বোনের ওপর রেগে গিয়েছিলাম এবং হতাশ হয়েছিলাম। তখন আমার বোন আমাকে বুঝিয়েছিল, তিনি অতীতকে কবর দিয়ে সামনে এগিয়ে গিয়েছেন। ‘অন্নু কাপুর আরও বলেন, ‘আজ ওম পুরি সাহেব নেই, আছেন তাঁর ছেলে। আজও আমি তাঁর ছেলে এবং তাঁর প্রাক্তন স্ত্রী নন্দিতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কারও প্রতি আমার কোনও শত্রুতা নেই, কিন্তু আফসোস হয় যে আমার বোন সীমা কাপুরের জীবনটা নষ্ট করে দিয়েছেন ওম পুরী, এখন তাঁর কোনও অবলম্বন নেই। আমি যদি ওইসব গল্প বলতে শুরু করি, তাহলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, কারণ আমার ভেতরের ভাই সত্তাটা বেরিয়ে আসবে। ওম পুরীও আমাকে খুব ভয় পেতেন, কারণ আমি স্পষ্ট কথা বলি। আমি ভয় পাই না কাউকে। কিন্তু তখন আমি অসহায় ছিলাম, কিছুই করতে পারিনি।’

এছাড়া গত বছর সীমা কাপুর সিদ্ধার্থ কাননের শো-তে এসে ওম পুরীর সঙ্গে তাঁর বিবাহিত জীবন সম্পর্কে জানিয়ে ছিলেন, ‘আমাদের বিয়ের পর সবকিছু ঠিকঠাক চল ছিল, কিন্তু ওই সিনেমাটা আমার জীবন ওলটপালট করে দিল। আমার ভাল বন্ধু রেনু সলুজা, আমাকে জানায় ওম পুরী অন্য কারও সঙ্গে সম্পর্কে আছেন। তখন আমি দিল্লিতে ছিলাম। তিন মাসের গর্ভবতী ছিলাম। ‘সিটি অফ জয়’-এর কাজ করার সময় ওম পুরীর সঙ্গে নন্দিতা পুরীর পরিচয় হয়েছিল। আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু তাঁদের সম্পর্কের কথা জানিয়েছিল আমাকে। তবে ওম পুরী বিবাহবিচ্ছেদের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, কিন্তু আমি বিয়েটা বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু একবার পরিস্থিতি অসহনীয় হয়ে উঠল। ওম পুরী খুব বেশি মদ খেতেন, আর নন্দিতা ঝামেলা করত। এক রাতে, আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তখন তিন মাসের গর্ভবতী ছিলাম। আমি ভরণপোষণ বাবদ ৬ লক্ষ টাকা পেয়েছিলাম, কিন্তু আমাদের সন্তান মারা যাওয়ার পর আমি আর ওম পুরীর থেকে টাকা নিইনি।’ ১৯৯৩ সালে ওম পুরী সাংবাদিক নন্দিতা পুরীকে বিয়ে করে ছিলেন এবং তাদের ঈশান নামে এক পুত্রসন্তান হয়। ২০১৭ সালে ওম পুরী মারা যান। জীবনের শেষ দিনগুলিতে তিনি সীমা কাপুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ